মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসছে দোদুল-মনোজের ‘কালো প্রজাপতি’

নির্মাতা গোলাম সোহরাব দোদুল প্রথম চলচ্চিত্র ‘শাপলুডু’ দিয়ে দর্শকের নজর কাড়েন। এরপরই আবার আলোচনায় আসেন ওয়েব ফিল্ম ‘ডার্করুম’ দিয়ে। নাটকের চেয়ে এখন চলচ্চিত্রেই বেশি মন এই নির্মাতার। এবার নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন তিনি। এ মাসের শেষে মুক্তি পাবে তার চলচ্চিত্র ‘কালো প্রজাপতি’। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। দোদুল বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। এই শহরে কিছু শিশু কিশোর দেখবেন আপনারা যারা ড্যান্ডি নামে মাদকে আসক্ত। তেমন একজন ছেলে নয়ন। একটা সময় সে মাদক র‌্যাকেটে আটকে যায়। একটা সময় পর রহস্যময়ভাবে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই ছেলেকে কেন্দ্র করেই ছবির গল্প।’ ছবিতে আরও অভিনয় করেছেন, অর্ষা, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজ প্রমুখ। ঢাকার বিভিন্ন বস্তিতে ছবিটির শ্যুটিং হয়েছে। ১১০ মিনিট দৈর্ঘ্যের ‘কালো প্রজাপতি’ বিঞ্জে রিলিজ হবে। শিগগিরই ট্রেলার প্রকাশ হবে বলেও জানান নির্মাতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com