মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়ায় মুগ্ধ হলেন মডেল-অভিনেত্রী পিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে তিতাস নদী দেখে মুগ্ধ হয়েছেন আন্তর্জাতিক মডেল পিয়া জান্নাতুল। ঘুরে দেখেছেন ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। তিতাস নদীর তীরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। একই সাথে আলাউদ্দিন সংগীতাঙ্গনের ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

এক দিনের ঝটিকা সফর ছিল উল্লেখ করে পিয়া সোমবার বলেন, একটি হাসপাতালের আমন্ত্রণে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম, সন্ধ্যায়ই আবার ঢাকায় ফিরে এসেছি। খুবই সুন্দর শহর। সেখানকার মানুষগুলোও খুবই আন্তরিক।

এবার খুব বেশি সময় নিয়ে যেতে পারেননি উল্লেখ করে পিয়া বলেন, এরপর সময় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। এবার গিয়ে বিশ্বখ্যাত সংগীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে প্রতিষ্ঠিত সংগীত স্কুলটি দেখেছি। শহরের কিছু জায়গায় ঘুরেছি, বিকেলে তিতাস নদীর তীরে হেঁটেছি। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষাকালে অন্যরূপ নেয় তিতাস। বর্ষাকালে তিতাস নদীর ভরা যৌবন দেখার জন্য আবার ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার ইচ্ছা আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com