মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
২৭ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা পরীমণি জানিয়েছিলেন তিনি অসুস্থ। সেখানে দেখা যায়, হাসপাতালে বিছানায় পরী। এরপর থেকেই চারদিকে দেখা যায় উৎকণ্ঠা। কি হলো নায়িকার? তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি তো? আজ পরীমণির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, এখন বিপদমুক্ত পরীমণি। তিনি জানান, পরী এখন আপাতত ভালো আছেন। বিপদ কেটেছে। তার গর্ভের সন্তানও সুস্থ আছে।
চয়নিকা বলেন, ‘আমি আজ সকাল ৬টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। পরীমণি এখন আগের থেকে অনেক ভালো আছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবাই ওর জন্যে প্রার্থনা করবেন। শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান পরীমণি। এরপর তার স্বজনেরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গতকাল রোববার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পাশে আছেন স্বামী অভিনেতা শরিফুল রাজ।’
সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর গত ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-পরী।