মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হিন্দি গানের মডেল শিপন ও সুস্মিতা

‘লাল শাড়ি পরিয়া’, ‘ও পরান বন্ধুয়া’, ‘রক্ত আলতা পায়ে’, ‘যায়রে যায় কন্যা যায়’সহ অনেকগুলো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন গায়ক সোহাগ। এই শিল্পী এবার শ্রোতাদের সামনে ভিন্নরূপে হাজির হচ্ছেন। এই প্রথম হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন সোহাগ।

সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। গানটিতে মডেল হয়েছেন চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র ও ২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার খ্যাত সুস্মিতা সিনহা।

ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সোহাগ। কথা লিখেছেন ইমরান। খুব শিগগিরই ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com