মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফ্রেশ লুকের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

এ বছর চতুর্থবারের মতো আয়োজন করা হয় ভিন্নধর্মী ট্যালেন্ট হান্ট শো ‘মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুক’। গত বধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল এর গ্র্যান্ড ফিনালে। প্রতিবারের মতো এবারও অভিনয় ও মডেলিং ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে। অভিনয়ে বিজয়ী হয়েছেন জুয়েনা ইসলাম মৌ ও রাহাজুল আমিন শ্রাবণ। আর মডেলিংয়ে বিজয়ের মুকুট পরেছেন আশরাফুল ইসলাম ও তাজরিয়ান বিনতে মোর্শেদ রোদেলা। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন দেশের অন্যতম ফ্যাশন আইকন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শম্পা রেজা এবং জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। অনুষ্ঠানটি আয়োজন করেন রিজভী হাসান ও রুবেল চৌধুরী। তারা বলেন, ‘আমরা প্রতিবারই একটা স্বচ্ছ আয়োজন করতে চাই। এবারও আড়াই মাসের একটা গ্রুমিং সেশনের মাধ্যমে প্রতিযোগীদের অভিনয়, নাচ, ক্যাটওয়াক, ফটোশ্যুট, মেকাপ, ড্রেস সেন্স, আচার-আচরণ শেখানোর চেষ্টা করেছি অভিজ্ঞ প্রশিক্ষকদের দিয়ে। এবারের প্রতিযোগীরা বেশ মনোযোগী ছিল। আমরা যে চারজনকে বিজয়ী হিসেবে পেয়েছি, আশা করছি তারা ভবিষ্যতে শোবিজে স্বনামে প্রতিষ্ঠিত হবে।’ বিজয়ী চার তরুণ গত শুক্রবার দেশ রূপান্তর কার্যালয়ে হাজির হন। তারা বলেন, ‘মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুক আমাদের শোবিজে পথচলার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। আমরা ভালো কাজ ও ভালো আচরণের মাধ্যমে তাদের সম্মান রাখতে চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com