মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিত্রপ্রদর্শনীর জন্য দেশে বিপাশা

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। তবে নিজেকে অভিনেত্রী পরিচয়ে আবদ্ধ রাখেননি। নাট্যকার, নির্মাতা, সংগীতশিল্পী ও চিত্রশিল্পী হিসেবেও দারুণ সব কাজ উপহার দিয়েছেন। এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে অভিনয় করছেন না। পরিবারসহ পাড়ি জমিয়েছেন নিউইয়র্কের ব্রুকলিনে। আমেরিকার বাসিন্দা। এখন তার ব্যস্ততা ছবি আঁকা নিয়ে। কাজের প্রয়োজনে আড়াই বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন। তার চিত্রকর্ম নিয়ে একটি একক চিত্রপ্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়। খবরটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তার বাবা প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। পরে বিপাশার সঙ্গে যোগাযোগ করে জানা যায় বিস্তারিত। প্রদর্শনীর নাম দিয়েছেন ‘প্রস্তরকাল’। আগামী ১৬ এপ্রিল ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হচ্ছে তার একক চিত্র প্রদর্শনী। চলবে ঈদের আগ পর্যন্ত। সেটি ঘিরেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা যায়, এটি তার সপ্তম একক প্রদর্শনী। এতে ২০০টির বেশি ছবি স্থান পাবে। প্রদর্শনীর জন্য এসব চিত্রকর্ম উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছে গ্যালারি চিত্রক কর্তৃপক্ষ।

বিপাশা হায়াত বলেন, ‘বেশ বিরতির পর দেশে আমার একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে গ্যালারি চিত্রকে। আমি আসলে ছবি আঁকি না, ছবি প্রকাশ করি। ছবির মাধ্যমে আমার ভেতরের ভাবনাগুলো দৃশ্যমান হয়। ওই মুহূর্তে আমার ভেতরে যে ভাবনা চলে, সেটিকেই আমি ক্যানভাসে তুলে আনার চেষ্টা করি। ‘‘প্রস্তরকাল’’ প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’ এ প্রদর্শনীর চিত্রকর্মগুলো নিয়ে তিনি বলেন, ‘গত দুবছরে আমেরিকায় অবস্থানকালীন এগুলো তৈরি করেছি। আমেরিকায় থাকলেও দেশে যেভাবে ছিলাম, কাজ করতাম, ওখানে সেভাবেই কাজ করছি। বলা যায় ব্যস্ততা নিয়েই সময় কাটাই আমেরিকায়। সেখানে কিন্তু দেশের মতো অবসরে থাকার সুযোগ কম। যেখানেই থাকি না কেন চিত্রকর্মের কাজকে আমি সর্বাধিক গুরুত্ব দেই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com