মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২১ অপরাহ্ন
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এখন টেলিভিশন নাটকে খুব একটা কাজ করেন না। তাই আসছে ঈদুল ফিতরের নাটকে সেভাবে তাকে পাওয়া যাবে না। তবে তিনি ব্যস্ত ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমার কাজে। একের পর এক নতুন কাজ নিয়ে হাজির হবেন এই তারকা। গতকাল থেকে চরকিতে শুরু হয়েছে নুহাশ হুমায়ূনের পরিচালনায় ভূতের অ্যান্থোলজি ‘ষ’। চারটি গল্প নিয়ে নির্মিত এই সিরিজের একটি গল্পে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত গল্পটির নাম ‘মিষ্টি কিছু’। এই পর্বটি আসবে আরও কদিন পর। চঞ্চল চৌধুরী বলেন, ‘একেবারেই বাঙালি ভূতের গল্প বলতে যা বোঝায় এটি সেই ধরনের গল্প। আমার তো বেশ ভালো লেগেছে। নতুন কিছু করতে সব সময় আলাদা উদ্দীপনা কাজ করে। আমাদের এখানে তো সেভাবে ভূতের গল্প নিয়ে কাজই হয় না। অথচ বিশে^ হরর ঘরানার কাজ তুমুল জনপ্রিয়। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে যে নুহাশ ভিনদেশি গল্প থেকে প্রভাবিত হয়নি। তার কাজটিতে একেবারেই বাংলার আদিকালের ভূতের গল্প উঠে এসেছে।’