মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২০ অপরাহ্ন
দেশের আলোচিত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান গত ১৪ মার্চ, সোমবার কানাডার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। এরপর গত ২১ মার্চ, বৃহস্পতিবার জানাজা শেষে মরহুমকে দাফন করা হয় জন্মস্থান বগুড়ার আদমদীঘির সান্তাহারের পারিবারিক কবরস্থানে। মুত্যুকালে আজিজুর রহমানের বয়স হয়েছিল ৮২ বছর।
কিংবদন্তী এ চলচ্চিত্র নির্মাতার রুহের মাগফেরাত কামনায় ১২ এপ্রিল, মঙ্গলবার বিকেল ৪টায় বিএফডিসির জহির রায়হান অডিটোরিয়ামে এক স্মরণ সভার আয়োজন করা হয়।