মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে মা হওয়া হলো না, আফসোস ইন্দ্রাণী হালদারের

কলকাতার বাংলা টেলিভিশন ও সিনেমার অন্যতম সফল অভিনেত্রী তিনি। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও দাপটের সঙ্গে ছোট পর্দা কিংবা বড় পর্দায় অভিনয় করে চলেছেন।

শুধু বাংলাতেই নয়, হিন্দি টেলিভিশনেও সফল ইন্দ্রাণী হালদার। অভিনেত্রীর গুণমুগ্ধ ভক্তের সংখ্যা অগুনতি।

টেলিভিশনের পর্দার আদর্শ বউ, মা ইন্দ্রাণী হালদার। বছরখানেক আগে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত ‘অপুর সংসার’-এ হাজির হয়েছিলেন ইন্দ্রাণী হালদার। সেখানেই মনের ঝাঁপি খুলেছিলেন ‘শ্রীময়ী’। শাশ্বত চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, ‘স্ত্রী হিসেবে নিজেকে কত নম্বর দেবে?’ অভিনেত্রীর চটপট জবাব ছিল, ‘১০-এ জিরো। আমি একদম বাজে বউ…বরকে সকালবেলা রান্না করে ভাত বেড়ে দিই না। বর কলকাতায় এলে বলি ভাত বেড়ে খেয়ে নিও, আমার শ্যুটিং আছে…চলো টাটা। …১০০ শতাংশ বউয়ের ডিউটি আর কোথায় করতে পারলাম। ‘

আর কী করলে নিজেকে একটু বেশি নম্বর দিতে? শাশ্বতর প্রশ্ন শুনে অভিনেত্রী বলেন, ‘একটা কথা যেটা সবার সামনে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। শুধু ক্যারিয়ার…কাজ আর কাজ, দায়িত্ব পালন করতে করতে সন্তানের জন্ম দেওয়া হয়নি আমার। সেটা আমাদের দুজনের মধ্যে খুব আফসোস। ভাস্কর (অভিনেত্রীর স্বামী) মাঝে মাঝে বলে, সারা জীবন দায়িত্ব পালনই করে গেলে সংসারের জন্য। ‘

তিনি বলেন, ‘একটা সময় আমরা চেষ্টা করেছিলাম বাচ্চা হওয়ার জন্য, কিন্তু হলো না। এরপর আমরা হাল ছেড়ে দিই, তখন আমাদের দুজনেরই বয়স ৪০ পেরিয়েছে। আমি বলেছিলাম সন্তান দত্তক নিই, কিন্তু ভাস্কর রাজি হলো না। আমার মনে হয় এই জিনিসটা, সন্তানের সুখটা আমি ভাস্করকে দিতে পারতাম, সেটা আমি পারিনি। ‘

তবে মা না হতে পারর জন্য নিজেদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দেয়নি যোগ করেন অভিনেত্রী। বলেন, সবটাই মানিয়ে নিয়েছেন দুজনে। সঞ্চালক শাশ্বত পরিস্থিতি সামলে বলেন, ‘সন্তানের জন্ম দেয়নি তো কী, ও আমাদের পুরো ইন্ডাস্ট্রির মামণি (এই নামেই টলিউডে পরিচিত ইন্দ্রাণী)। ‘ এই শুনে হেসে ফেলেন অভিনেত্রী।

আর বলেন, ‘সন্তানের জন্ম না দিলেও আমার অনেক সন্তান রয়েছে, তাদের নিয়েই আমি খুশি আছি। ‘ পুরনো এই সাক্ষাৎকারের ভিডিও ফেসবুকে নতুন করে ভাইরাল হয়েছে, আর ইন্দ্রাণী ভক্তদের মন জিতে নিচ্ছে এটি।

হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com