মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শতবর্ষী বিদ্যালয়টিতে কখনও যা ঘটেনি, তাই ঘটল মার্চের তৃতীয় সপ্তাহের এক সকালে। শ্রেণিকক্ষে বিজ্ঞানের আলোচনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্কুল চত্বরে এক শিক্ষকের বিরুদ্ধে জড়ো হলেন ছাত্র ও স্থানীয় কিছু ব্যক্তি; হেনস্তা থেকে বাঁচাতে পুলিশ হেফাজতে নিয়ে দেওয়া হলো মামলা।
বিষয়টি মানতে পারলেন না সাধারণ মানুষেরা, শিল্প সংস্কৃতির মানুষেরা, দেশের সব ধরনের শিক্ষার্থীরা, শিক্ষকেরা; প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে উঠলো। প্রতিবাদ জানালেন অনেকেই, নানাভাবে।