মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ওমরাহ পালন করতে মক্কায় গেলেন নায়ক রুবেল

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল গত শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকা থেকে সৌদি আরবে যাত্রা করেছেন। এবার পবিত্র ওমরাহ পালন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল। ওমরাহ শেষে সপ্তাহখানেক পর রুবেল দেশে ফিরবেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘গত পরশু রুবেল ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যাওয়ার আগে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।’

উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহসভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু তিনি শপথ না নিয়ে তার পদটি সহসভাপতি পদে পরাজিত প্রার্থী চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলে জানান।

কিন্তু ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি এই নায়ক। এদিকে সম্প্রতি কার্যনির্বাহী পদে শপথ নিয়েছেন রিয়াজ। রুবেল পদ ছাড়লে সমিতির সহসভাপতি তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com