মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের সম্পর্কের গল্প শোবিজে আলোচিত হয় অন্তত পাঁচ বছর আগে। কিন্তু দুজনই সুন্দর করে অস্বীকার করে আসছিলেন। নানা সময়েই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। অনেকেই দেখেছেন।

কিন্তু তারা সেসব নিয়ে মাথা ঘামান না। মিডিয়ার কেউ জিজ্ঞেস করলেই এড়িয়ে যান না। কিংবা বলেন ‘সত্য নয়’।

মেহজাবীন চৌধুরীকে ঘিরে প্রায়ই বিভিন্ন রহস্য ছড়ান অন্তর্জালে। আজ মেহুর জন্মদিনে তো বলেই দিলেন, ‘তুমি আমার জ্বলজ্বলে তারা’।

ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী মেহজাবীনের জন্মদিনের প্রহর ততক্ষণে ৪০ মিনিট পেরিয়ে গেছে। তারপর এলো নির্মাতার শুভেচ্ছা বার্তা। ঘাড়ে মেহজাবীনের মাথা রাখা এক ছবি পোস্ট করে রাজীব ক্যাপশন জুড়েছেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। কয়েক বছর ধরে তুমি আমার শক্তি ও সাহস হিসেবে পাশে আছ। তুমি আমার জ্বলজ্বলে তারা। ’ সঙ্গে জুড়েছেন তিন-তিনটি ভালোবাসার ইমোজি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com