মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়ে, সংসার, সন্তান নিয়ে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তবে ঈদুল ফিতরে তাকে দেখা যাবে নানা মাধ্যমের কাজে। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন এই তারকা
ফেরা…
শোবিজ আমার প্রিয় জায়গা। অনেক অল্প বয়স থেকে ক্যামেরার প্রতি ভালোবাসা তৈরি হয়। স্কুলে যাওয়ার আগেই বাবা-মা আমাকে নাচের স্কুলে ভর্তি করেন। নাচ নিয়ে তখন দেশ-বিদেশের স্টেজে যেমন পারফর্ম করেছি, তেমনি টিভি চ্যানেলও ছিল আমার সরব উপস্থিতি। তাই অনেকের মতো আমি শুধু লেখাপড়া কিংবা পরিবার-বন্ধুবান্ধবদের প্রতি দৃষ্টি দিতে পারিনি। অনেক কষ্ট করে ছোটপর্দার শীর্ষ তারকায় পরিণত হই। অনেক মানুষের ভালোবাসা আমাকে তারকা শখ বানিয়েছে। তাই জীবনে যতই চড়াই-উৎরাই আসুক না কেন, আমি কখনো ভাবতে পারিনি শোবিজ ছেড়ে দেব। আর কখনো নাচ করব না, অভিনয় করব না। তাই যখনই নিজেকে একটু গুছিয়ে এনেছি আমি ক্যামেরার সামনে ফিরেছি। বলতে পারেন, ক্যামেরার সামনে ফেরা আমার জন্য থেরাপির মতো। কাজের মধ্যে থাকলে আমি সব দুঃখ-কষ্ট ভুলে থাকতে পারি।