মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিল্পী সমিতির ইফতারে মধ্যমণি ‘আম্মাজান’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে আয়োজন করা হয় ইফতারের। এই আয়োজন মধ্যমণি হয়ে আসেন ‘আম্মাজান’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনম।

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

তাকে ঘিরেই চলে শিল্পীদের মিলনমেলার এই অনুষ্ঠান। ইফতার মাহফিলে বক্তব্যও রাখেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে শবনম ছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর, রিয়াজ, ফেরদৌস, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, ইমনসহ চলচ্চিত্রের অনেক তারকা।

সবার ভালোবাসা পেয়ে শবনম বলেন, ‘জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী আমি। প্রায় দুই যুগ সিনেমার বাইরে, তার পরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। ’

বরেণ্য নির্মাতা ও অভিনেতা কাজী হায়াত পরিচালিত কালজয়ী ‘আম্মাজান’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন শবনম। সিনেমাটি এখনো দর্শক হৃদয়ে জায়গা করে আছে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘আম্মাজান’-এর পর আর কোনো সিনেমায় কাজ করেননি শবনম।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে বিজয়ী হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যকার জটিলতা এখন আদালত পর্যায়ে রয়েছে। ফলে এই পদে এখনো কেউ দায়িত্ব পাননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com