মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোশাররফের সঙ্গে মৌসুমী মৌ

আশরাফ হোসেনের মতো একঘেয়ে, রাশভারী বস তার অফিসের কলিগরা দ্বিতীয়টি দেখেনি। তিনি মাত্রাতিরিক্ত সময় সচেতন। কাজ ছাড়া কিছুই বোঝেন না। বয়স চল্লিশ পেরোলেও এখনো বিয়ে করেননি। এমন চরিত্রেই এবারের ঈদে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। আর সেই অফিসের কর্মী ইরা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌকে। তার চরিত্রটি বোকা প্রকৃতির মেয়ের। অফিসের কর্মীরা এই বোকাভোলা মেয়েটিকে র‌্যাগ দেওয়ার পরিকল্পনা করে। তারা ইরাকে শিখিয়ে দেয়, বস জোকস শুনতে অনেক পছন্দ করে। তার সুনজরে থাকতে হলে জোকস শুনাও! এভাবেই ঘটতে থাকে মজার সব ঘটনা। ‘বস’ নামের এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নির্মাতা জানান, ‘অফিস কলিগদের দফায় দফায় বিস্মিত করে দেবে বোকা মেয়ে ইরা। চমকে দেবেন রাশভারী বসও। মজার গল্পটি উপভোগ করার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম দর্শকদের।’ মৌসুমী মৌ বলেন, ‘এবার ঈদে একটি নাটকই করেছি। আর প্রথমবারের মতো অত্যন্ত গুণী অভিনয়শিল্পী মোশাররফ করিমের সঙ্গে কাজের সুযোগ হলো। ইন্টারভিউ নিয়েছি মোশাররফ ভাইয়ের বেশ কয়েকবার। কিন্তু তার সঙ্গে অভিনয় করা নিয়ে ভীষণ ভয়েই ছিলাম। তিনি অসাধারণ মানুষ এবং সহশিল্পী হিসেবে দুর্দান্ত- এটা সবার জানা। আর আমার ডিরেক্টরও অভিজ্ঞ এবং দক্ষ। তাই ভয়কে জয় করে আনন্দ নিয়ে কাজটা করেছি।’ ‘বস’ উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com