মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমি আন্তর্জাতিক প্রশংসিত নির্মাতা, আমাকে এসব প্রশ্ন করেন কেন : নুহাশ

চলচ্চিত্র নির্মাতা ও হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে বিব্রত হয়েছেন । বাবা নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্য তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন কি না, এমন একটি প্রশ্ন করা হয়েছিল তাকে। এই প্রশ্নেই বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তাই লাইভ শেষ করে তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে চরম বিরক্তির সে কথা জানিয়েছেন।

ফেসবুকে নুহাশ লেখেন, ‘‘বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম; ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কি না?’’

বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি জানি না আন্তর্জাতিক একজন প্রশংসিত নির্মাতাকে আপনারা এই প্রশ্ন করেন কিভাবে? আপনাদের কি মনে হয়, সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম―বাপের নাম দেখে তারা ইনভাইট করে?’

(২৬ এপ্রিল রাত ৮টায় নুহাশ সে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আয়োজনে সঞ্চালক হিসেবে ছিলেন সারা ফ্যায়রুজ যাইমা নামের এক উপস্থাপিকা। তিনি আলোচনা শুরু করেন নুহাশের নির্মিত নতুন ওয়েব সিরিজ পেট কাটা ‘ষ’ নিয়ে।

ওই ইন্টারভিউ প্রচার হওয়ার পরপরই নুহাশ ওই প্রশ্নে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। নুহাশের স্ট্যাটাসের নিচে মন্তব্যের ঘরে তার মা গুলতেকিন খান ছেলেকে সান্ত্বনা দিয়ে ইংরেজিতে লেখেন : ‘আপসেট হয়ো না বাবা। এ জন্যই আমি কোনো পত্রিকায় সাক্ষাৎকার দিই না। তারা অনেকভাবে চেষ্টা করে, কিন্তু আমি বলি আমাকে মেইলে প্রশ্ন পাঠান। আমি দেখি কিছু প্রশ্নের পর তারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে। এদের অনেকের ইচ্ছা থাকে এক পক্ষের কথা নিয়ে লিখে দিতে। এটা কি পেশাদারিত্ব?’

আয়োজনের ১১ মিনিট ৫৫ সেকেন্ডে সঞ্চালক নুহাশের কাছে প্রশ্ন করেন, ‘যদি আপনি নুহাশ হুমায়ূন না হতেন, হুমায়ূনপুত্র না হতেন, তাহলে কি আপনি যেখানে ছিলেন সেখানে থাকতেন বলে মনে হয়?’

উত্তরে নুহাশ বলেন, ‘এ জিনিসগুলো না আসলে, খুবই আরাম লাগে। ইন্টারন্যাশনালি সবাই আমাকে আমার কাজের জন্য চেনে। ’ এরপর বলেন, ‘আমি ইন্টারন্যাশনালি সেলিব্রেটেড ফিল্ম মেকার। ওখানে ফ্যামিলিট্যামিলি নিয়ে ভাবার স্পেস নাই। ’

ভালো লাগা কাজ করে কি না জানতে চাইলে নুহাশ জানান, তিনি খুব গর্বিত হন যখন কেউ তার পরিবার সম্পর্কে জানতে পারেন এবং বিস্ময় প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com