মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তারকাদের নিয়ে হিরুর নৃত্যানুষ্ঠান

বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও পরিচালক আনিসুল ইসলাম হিরু। ‘নৃত্যে ছন্দে’ নামের অনুষ্ঠানে তার পরিচালনায় নৃত্য পরিবেশন করেছেন দেশের জনপ্রিয় নৃত্যশিল্পীরা। এর মধ্যে একটি নৃত্যে তিনি জুটি বেঁধেছেন বিজরী বরকতউল্লাহর সঙ্গে। অন্য নাচগুলোতে দেখা যাবে সোহেল রহমান-শখ, লিখন রায়-চাঁদনী, নাদিয়া আহমেদ-শাওন, সোহানা সাবা-তুষার, নিসা-আসাদ, প্রান্তিক-সিনথিয়া, কাজল ও তার গ্রুপকে। আনিসুল ইসলাম হিরু জানলেন, ‘প্রতি বছরই ঈদ আয়োজনে বিটিভির নিজস্ব একটা নাচের অনুষ্ঠান থাকে। এবার সেই অনুষ্ঠানটির দায়িত্ব আমি পেয়েছি। ১২টি নাচ নিয়ে সাজানো হয়েছে আয়োজন। আটটি নাচ কোরিওগ্রাফি করেছি আমি। এই নৃত্যানুষ্ঠানে মূল আকর্ষণ হচ্ছে তারকা নৃত্যশিল্পীদের পরিবেশনা। সচরাচর বিভিন্ন টিভি চ্যানেলের নাচের অনুষ্ঠানগুলোতে দেখা যায় মূল নৃত্যশিল্পী হিসেবে নাচ পরিবেশন করে থাকেন নাচ না জানা শোবিজ তারকারা। কিন্তু আমাদের এই আয়োজনে সেসব তারকারাই নাচ পরিবেশন করেছেন, যারা মূলত নৃত্যশিল্পী থেকেই মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন, তারকা হয়েছেন।’ আরও বলেন, ‘এতজন তারকাশিল্পী নিয়ে এমন একটি আয়োজনের গুরুদায়িত্ব বিটিভি কর্তৃপক্ষ আমাকে দিয়েছে এবং আমার ওপর যে আস্থা রেখেছে সেটা আমার জন্য অনেক সম্মানের। বিশেষ করে বিটিভির প্রোগ্রাম ম্যানেজার ইমাম হোসেন, যিনি তার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। তারকা নির্বাচন থেকে শুরু করে সবকিছুতেই তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com