মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রেক্ষাগৃহে চার সিনেমা

গত দুই বছর করোনার জন্য ঈদ উৎসবে সিনেমা মুক্তি পায়নি। উপরন্তু বন্ধ হয়ে গেছে অনেক প্রেক্ষাগৃহ। এমনিতেই দেশে সারা বছর ৭০ থেকে ৮০টি সিনেমা হল চালু থাকে। করোনার কারণে সেগুলোও বন্ধ ছিল প্রায় দুই বছর। ঈদ উপলক্ষে নতুন সিনেমা মুক্তির লক্ষ্যে এবার সংস্কার করে বেশ কিছু প্রেক্ষাগৃহ খুলছে। তাও সব মিলিয়ে ১২০টির মতো প্রেক্ষাগৃহ এবারের ঈদের সিনেমা ভাগাভাগি করে প্রদর্শন করবে। তবে সবকটিতে কিন্তু নতুন সিনেমা প্রদর্শিত হবে না। কিছু প্রেক্ষাগৃহে পুরনো সিনেমা প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

এবারের ঈদ উপলক্ষ করে ডজনখানেক সিনেমা মুক্তির আওয়াজ ছিল। কিন্তু ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সিনেমার সংখ্যা কমতে শুরু করেছে। শেষ পর্যন্ত চারটি সিনেমা মুক্তির মিছিলে টিকে থাকতে পেরেছে। এগুলো হলো ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’। এরই মধ্যে প্রথম তিনটি সিনেমা প্রায় ১০০ প্রেক্ষাগৃহ চূড়ান্ত করেছে বলে জানা গেছে। ‘বড্ড ভালোবাসি’ ঠিক কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সেটা এখনো নিশ্চিত হতে পারেননি প্রযোজক।

ঈদের মুক্তির অপেক্ষায় থাকা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ দুটি সিনেমারই নায়ক শাকিব খান। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’তে তার নায়িকা পূজা চেরী। ‘বিদ্রোহী’তে নায়িকা শবনম বুবলী। গলুই সিনেমাটি নিয়ে শাকিব খান প্রচারণা চালালেও বিদ্রোহী নিয়ে একেবারেই চুপ। এ সিনেমাটি নির্মিত হয়েছে বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে। তবে শাকিব চুপ থাকলেও বিদ্রোহীর নায়িকা শবনম বুবলী সম্প্রতি এ সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করেছেন।

ঈদের সিনেমার প্রচারণার দিক থেকে এখনো পর্যন্ত এগিয়ে আছে ‘শান’। সিয়াম ও পূজা অভিনীত এ সিনেমাটি নিয়ে আলোচনাও অধিক। তবে শাকিব ভক্তদের কাছে কতটা মেরুদন্ড টান টান করে দাঁড়িয়ে থাকতে পারবেন সিয়াম, সেটা দেখতে হলে ঈদের পুরো সময়টা অপেক্ষা করতে হবে। শান সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন ধারার সিনেমা। অন্যদিকে গলুই আবহমান গ্রামবাংলার প্রেম কাহিনী নিয়ে নির্মিত। বিদ্রোহী সিনেমার গল্প গতানুগতিক বলেই জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com