মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
এবারের ঈদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিটিভি বহু বছর যাবৎ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও সম্প্রচার করে আসছে। ফলে দেশে-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাবেক বিতার্কিকদের জন্য এবার একটা ঈদ আড্ডার আয়োজন করেছে বিটিভি।
এ নিয়ে অনুষ্ঠান ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে।
সাবেক বিতার্কিকদের মধ্যে উপস্থিত থাকবেন এস এম শামীম রেজা, ফেরদৌস হাসান নেভিল, মাফরুহা মুক্তা ও সেঁজুতি রহমান। অনুষ্ঠান প্রযোজনায় আছেন মাহাফুজার রহমান।