মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ছোটপর্দার প্রিয় মুখ খায়রুল বাসার। ঈদে ডজনখানেক নাটক নিয়ে হাজির হয়েছিলেন। নতুন সিনেমা ও ওয়েব সিরিজের জন প্রস্তুত হচ্ছেন। এই অভিনেতার সঙ্গে কথা বলেছেন রণ
ছুটি…
ঈদের ছুটিতে ছিলাম ময়মনসিংহে। সেখানে আমার বাবা-মা থাকেন। সারা বছর ক্যামেরার সামনে ব্যস্ত থাকি। তাই এই ছুটিতে একেবারেই পরিবারকে সময় দিতে চেয়েছি। তাই ফেইসবুক, ফোন সব থেকে মোটামুটি দূরেই ছিলাম। এজন্য সেভাবে নিজের বা সহকর্মীদের কাজ দেখা হয়নি। ইনফ্যাক্ট আমি খুব একটা শিওর না, আমার কোন কাজগুলোর জন্য বেশি সাড়া আসছে। ছুটি শেষে গত শনিবার ঢাকা ফিরেছি।
ঈদ…
নতুন কাজ…
এখন চরকির জন্য একটি ওয়েব সিরিজের প্রস্তুতি নিচ্ছি। আগামী ১০ মে থেকে শ্যুটিং শুরু। এই কাজ নিয়ে এর বাইরে কিছুই বলার অনুমতি নেই। তবে গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘কাজল রেখা’র কথা বলতে চাই। এই ছবির কাজও শুরু হবে এ মাস থেকে। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। কারণ তিনি আমার পছন্দের নির্মাতা। সিনেমা হলে গিয়ে প্রথম দেখি তার ‘মনপুরা’ ছবিটিই। এরপর যখন অভিনয় শুরু করি, তখন থেকেই তার সঙ্গে কাজের স্বপ্ন দেখি। অবশেষে তার কাছ থেকে প্রস্তাব পাওয়ার হয় আমি খুবই আনন্দিত। ছবিতে আমাকে দেখা যাবে সোনাধর নামের এক রাজকুমারের চরিত্রে। ‘কাজল রেখা’ ময়মনসিংহ গীতিকার কাহিনী। প্রেক্ষাপট অনেক পুরনো। সেই সময়ের লুক, লোকেশন, স্থাপনা সব কেমন হবে তা দেখার জন্য আমিও অপেক্ষায় আছি।
মাধ্যম…
আমি ভাগ্যবান যে, এখন সারা বিশে^ই মাধ্যমকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। সব শিল্পীই সব মাধ্যমে কাজ করছেন। এটাই হওয়া উচিত। নির্মাতা তার চরিত্রে যাকে পারফেক্ট ভাবছেন, সেই যেন কাজ করার সুযোগ পায় সেটিই হওয়া উচিত। সে ছোটপর্দার অভিনেতা হলে সিনেমায় সুযোগ পাবে না এটা কাম্য নয়। ব্যক্তিগতভাবে আমি গল্প ও চরিত্রে বিশ্বাসী। যে নির্মাতাদের ওপর আস্থা আছে তাদের সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তারা কাজটিকে ন্যূনতম একটা জায়গায় নিয়ে যেতে পারেন।