মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাকে নিয়ে তারকাদের গান

মা ও বাবাকে নিয়ে তারকা গীতিকার প্রিন্স মাহমুদের কথা ও সুরের গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। জেমসের গাওয়া মা গানটি প্রকাশের হিসাব ধরলে এরই মধ্যে পেরিয়ে গেছে ২২ বছর। তিনি বলেছিলেন, মা-বাবা এই দুটি বিষয় নিয়ে আর কোনো গান করবেন না। কিন্তু গত শনিবার প্রকাশ হয়েছে মা নিয়ে তার নতুন একটি গান। আগের গানে মা হারানোর পরের কথা তুলে ধরা হলেও, এই গানে বেঁচে থাকা মায়ের সঙ্গে সন্তানের যে আবেগ-অনুভূতি কাজ করে, সেটাই তুলে ধরা হয়েছে। ‘মা’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

মা দিবসে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর গাওয়া নতুন গান। মা শিরোনামের এই গানের কথা ও সুর করেছেন সামিনা সালাম। গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের। ফাহমিদা নবীর গাওয়া এই গানের একটি ভিডিও চিত্র তৈরি হয়েছে, যেটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সালহা খানম ও শিশুশিল্পী আফফা আনজুম। এর আগে মা নিয়ে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।

ব্যান্ড দূরবীন মা দিবসে নতুন একটি গান প্রকাশ করেছে। গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত অটামনাল মুন মা নিয়ে পাঁচটি নতুন গান উপহার দিচ্ছেন। গানগুলো মাই টিভির মা আমার মা অনুষ্ঠানে প্রচারিত হয়েছে। ইউটিউবেও প্রকাশ করা হবে। সব কটি গানের কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। মা দিবসে মা শিরোনামে নতুন আরেকটি গান প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ানখ্যাত রাজীব। বায়জিদ খুরশিদের লেখা এই গানের সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com