মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
মনে আছে হারিয়ে যাওয়া বন্ধুরা…রমজানের ঐ রোজার শেষে গানেরি মতন- এমন কথামালায় ঈদের আগে প্রকাশ পায় জনপ্রিয় গায়ক সাব্বির নাসির ও সারেগামাপা’-খ্যাত কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের নতুন গান ‘চান রাতে’ । অল্প সময়ে গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
এ গানটির ভিডিওচিত্র পহেলা মে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসিরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। প্রকাশের পর গানটি এখন পর্যন্ত ফেসবুকে প্রায় দুই মিলিয়ন ভিউ, ছয় হাজারের বেশি শেয়ার এবং ইউটিউবে ছয় লাখের বেশি ভিউ হয়েছে।