মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জামালপুরে আবার চলবে ‘গলুই’

শত বছরের পুরনো একটি আইনের দোহাই দিয়ে জামালপুরে জেলা প্রশাসন সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা ছিল মৌখিক। ‘গলুই’ প্রদর্শনী বন্ধ জানার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও প্রতিবাদের ঝড় বয়ে গেছে। তবে আশার কথা হলো, আবার ‘গলুই’ সিনেমার প্রদর্শনী চলবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিনেমাটি বিকল্প উপায়ে শিল্পকলা একাডেমিতে চালাতে কোনো বাধা নেই।

এস এ হক অলিক বলেন, ‘গলুই’ সিনেমাটি প্রদর্শনীর জন্য আবারও অনুমতি দিয়েছেন জামালপুরের ডিসি মুর্শেদা জামান। আমরা দুদিন পর আবার জামালপুরে ‘গলুই’ সিনেমাটি দেখানো শুরু করব। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বিশেষ ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী ও তথ্য সচিব মহোদয়কে।’ জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুকলেছুর রহমান বলেন, ‘ছবির প্রদর্শনী বন্ধ রাখতে কোনো লিখিত নির্দেশনা ছিল না। যা বলা হয়েছিল সেটি ছিল আইনের আওতায়। তবে স্থানীয় লোকজনের আগ্রহে মৌখিকভাবে আবারও ছবির প্রদর্শনী চালাতে পরিচালককে বলা হয়েছে।’ প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর সিনেমাটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী, তাজিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com