মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেমন ব্যবসা করছে ঈদের সিনেমা

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী। এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। জুয়েল ফারসী পরিচালিত ‘বড্ড ভালোবাসি’ সিনেমায় অভিনয় করেছেন সুলতানা রোজ নিপা ও অমিত ভট্টাচার্য। চলচ্চিত্র হল মালিক সমিতির তথ্যমতে, চারটি সিনেমার ভেতর সবচেয়ে বেশি ভালো যাচ্ছে শান, দ্বিতীয় রয়েছে গলুই, তৃতীয় অবস্থানে রয়েছে বিদ্রোহী, চতুর্থ অবস্থানে ‘বড্ড ভালোবাসি’। এ বিষয়ে হল মালিক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘এবারের ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে দর্শক চাহিদায় সবচেয়ে এগিয়ে আছে শান। তারপরই আছে গলুই। সর্বাধিক (শতাধিক) হলে মুক্তি পেয়েছে ‘বিদ্রোহী’, এটাও যাচ্ছে মোটামুটি। আর বড্ড ভালোবাসি মাত্র ১-২টা হলে মুক্তি পেয়েছে। তবে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম না হলেও অনেক দিন পর দর্শক হলে ফিরছেএটাই আশার কথা। আর এবারই বোধ হয় প্রথম অনুদানের কোনো ছবি (গলুই) সর্বোচ্চ হলে মুক্তি পেল। এটাও ইতিবাচক লক্ষণ। কারণ এর আগে অনুদানের ছবি দুয়েকটা হলে মুক্তি পেত কেউ জানতই না। অথচ গলুই ২৮টা হলে মুক্তি পেয়েছে। তবে সিনেমাগুলো পুরো লগ্নি তুলে আনতে পারবে কিনা সে বিষয়ে আমি সন্দিহান।’

স্টার সিনেপ্লেক্সে চলছে ‘শান’ ও ‘গলুই’। এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের দিন থেকেই ভালো দর্শক আসছে হলে। কিছু কিছু শো হাউসফুলও যাচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে শান একটু এগিয়ে। কারণ শানের কিছু কিছু শো হাউসফুল গিয়েছে। গলুইও ভালো চলছে, হাউসফুল না হলেও প্রায় ৮০-৯০ ভাগ সিট পূর্ণ হয়েছে। আমি কাউকেই ছোট করতে চাই না, ঈদের সিনেমা হিসেবে দুটোই ভালো যাচ্ছে। অনেকেই বলে যে, বাংলা সিনেমার দর্শক নেই। এটা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে এবারের ঈদে। প্রচুর দর্শক পাচ্ছি। বাংলা সিনেমার দর্শক এখনো আছে। ভালো কনটেন্ট পেলে এখনো হল হাউস ফুল হবে।’ ব্লকবাস্টার সিনেমাসে ঈদের চারটি সিনেমাই চলছে। হলটির ম্যানেজার মাহবুব বলেন, ‘সবচেয়ে ভালো যাচ্ছে শান, তারপর গলুই, তারপর বিদ্রোহী, বড্ড বালোবাসি। বেশকিছু শো হাউসফুল হয়েছে শানের। গলুইয়ের শো হাউসফুল না গেলেও ৮০ ভাগ কাভার করেছে। বিদ্রোহীর সেল গড়পড়তা। ভালোও না আবার মন্দও না। করোনার পর আবারও দর্শকরা হলে ফিরেছে। বলতে পারেন করোনা শুরু হওয়ার আগে যেমন মানুষ বাংলা সিনেমা দেখতে ভিড় জমাত সেই স্বাভাবিক অবস্থা আবারও ফিরে এসেছে।’ রাজধানীর শ্যামলী সিনেমা হলে চলছে শান। হলটির ম্যানেজার হাসান বলেন, ‘সিনেমা ব্যবসা ভালোই চলছে। অন্য সময়ের চেয়ে অনেক ভালো। চারটা ঈদ হল বন্ধ ছিল। এবার ভালো দর্শক পাচ্ছি।  এরকম দুচারটা সিনেমা মুক্তি পেলে সিনেমা ব্যবসা আবার দাঁড়িয়ে যাবে। এখন ভালো ভালো সিনেমা দরকার। সব শো হাউসফুল না হলেও প্রায় কাছাকাছি ছিল। অ্যাভারেজ সেলটা ভালো ছিল।’ ঢাকার চিত্রামহলে চলছে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’। হলের ম্যানেজার ইকবাল ইউসুফ বলেন, ‘বিদ্রোহী’ ছবিতে যতটুকু দর্শক আশা করেছিলাম ততটুকু পাইনি, তারপরও আমরা খুশি। দর্শক কম হলেও তারা করোনার সময়ের চেয়ে বেশি আসছে।’ মধুমিতায় চলছে ‘শান’। হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘শান খুব ভালো চলছে। বেশকিছু শো হাউসফুল গেছে। এই ছবিটি যে পরিমাণে ব্যবসা করছে তাতে আমরা খুব খুশি। অনেক দিন পর আবার হলে দর্শক ফিরেছে।’ গলুই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘সব জায়গাতেই গলুইয়ের সেল ভালো। এক সপ্তাহের হিসেবে তো আর কিছু বলা যায় না। তবে যে হারে সিনেমাটা মানুষ দেখছে তাতে আমরা আশাবাদী সিনেমাটি লগ্নি তুলে আনতে পারবে।’ বিদ্রোহী সিনেমার প্রযোজক সেলিম খান বলেন, ‘সিনেমাটি বেশ ভালো চলছে। লগ্নি তুলে আনতে পারব কিনা সেটা আমি বলতে পারছি না। কেবল তো মুক্তি পেল। এখন দেখা যাক।’

শান সিনেমার পরিচালিক এম রাহিম বলেন, ‘আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাব তা ভাবিনি কখনো। আশা করছি আমরা সিনেমার লগ্নি তুলে আনতে পারব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com