মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদের কাজ এখনো চলছে

ঈদে সবচেয়ে বেশি নাটক নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। তার বেশকিছু নাটক এরই মধ্যে সাড়া ফেলেছে। ঈদের কাজের অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

ঈদের কাজ…

এবারের ঈদে নির্মাতাদের মধ্যে আমিই সবচেয়ে বেশি কাজ করেছি কি না, সেটা বলতে পারব না। তবে আক্ষরিক অর্থেই অনেক বেশি কাজ করেছি আমি। খ- নাটক প্রচার হয়েছে ৭-৮টির মতো। নাটকগুলো হলো, ‘ও আমার বোন না’, ‘আদার হাফ’, ‘রেসপেক্ট’, ‘হাঁটতে চাই তোমার পাশে’, ‘লাভ ড্রাইভ’, ‘গালি’, ‘বেতম্যান’ ও ‘তবু ভালোবাসি’। এসব নাটকে তারকা শিল্পীরাই অভিনয় করেছেন। আর শর্টফিল্ম করেছি ১৯টি। বাংলাভিশনে প্রচার হয়েছে ‘ট্রিপল এস (সিঙ্গেল সিন স্টোরি)’ শিরোনামে ১৮টি শর্টফিল্ম। আর একুশে টিভিতে ‘স্টোরিজ’ নামে ৫টি শর্টফিল্ম। এগুলো জনপ্রিয় তারকারা তো অভিনয় করেছেনই, চেষ্টা করেছি যারা নতুন কিন্তু সম্ভাবনাময়, তাদেরও সুযোগ দিতে। সরাসরি নিজের নির্মাণের বাইরে দীপ্ত টিভির আরও একগুচ্ছ শর্টফিল্মের ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছি।

সাড়া…

এখন তো দুই মাধ্যম থেকে দর্শক সাড়া আসে। টিভিতে সবগুলো কাজ প্রচার হয়ে গেছে। এই সময়ে এসে টিভি থেকে যে সাড়া পেয়েছি তা আমাকে তুষ্ট করেছে। তবে ইউটিউবে প্রকাশের পরই মূল সাড়াটা পাওয়া যায়। কিন্তু আমার সবগুলো নাটক এখনো ইউটিউবে আসেনি। অনুতাপের বিষয় হলো, কিছু প্রিয় কাজ এখনো ইউটিউবে দেখা যাচ্ছে না। যেমন তাহসান খান আর মাহিকে নিয়ে করেছি ‘তবু ভালোবাসি’, জোভান আর সাফা অভিনয় করেছেন ‘লাভ ড্রাইভ’ নাটকটিতে। আর শর্টফিল্মগুলোও আপাতত ইউটিউবে দেখা যাচ্ছে না। সবগুলো অনলাইনে চলে এলে দারুণ কাজ ক্রিয়েট হবে বলে আশা রাখছি। তবে এর মধ্যে যে কাজগুলো অনলাইনে এসেছে তার মধ্যে সবচেয়ে সাড়া পাচ্ছি ইরফান সাজ্জাদ অভিনীত ‘ও আমার বোন না’ নাটকটি থেকে। এ ছাড়া তাহসান-বিদ্যা সিনহা মিমের ‘আদার হাফ’, মুশফিক ফারহান-মৌসুমী মৌয়ের ‘বেতম্যান’, মিশু সাব্বির-পারসা ইভানার ‘রেসপেক্ট’ নাটকগুলোর সাড়াও বেশ ভালো।

নতুনদের সঙ্গে…

আমাদের নাটকের অঙ্গনে একটা ব্যাচ ইতিমধ্যে প্রতিষ্ঠিত তারকা। এরই মধ্যে আরেকটি দল এসেছে। তাদেরকে আমাদেরই তৈরি করতে হবে। আমি সুযোগ পেলেই তাদের নিয়ে কাজ করি। এতে আলোচনা-সমালোচনা যা-ই হোক, আমি সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছি। চাইছি ইন্ডাস্ট্রিতে আরও কিছু তারকা তৈরি হোক। নতুনদের মধ্যে আরশ খান, সাব্বির অর্ণব, সামিরা খান মাহির মধ্যে দারুণ সম্ভাবনা আছে। ইউটিউবার রাফসানকে নিয়ে একাধিক কাজ করলাম। সে এখনই খুব ভালো অভিনয় করে তা বলব না। তবে লেগে থাকলে ভালো করবে। কারণ তার মধ্যে শেখার প্রবণতা আছে।

ঈদ…

ঈদ তো এডিটিং প্যানেলেই কেটে গেল। ইনফ্যাক্ট এখনো ঈদের কাজ শেষ হয়নি। অনলাইনে কাজগুলো যাবে বলে আলাদা করে কিছু কারেকশন করছি। তবে এবার ঈদে ১০ বছর পর এক দিনের জন্য নিজ গ্রাম লক্ষ্মীপুরে গিয়েছিলাম পুরো পরিবার নিয়ে। এটাই আপাতত ঈদের সুখস্মৃতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com