মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বড় পর্দায় ২০ মে মুক্তি পেতে চলেছে বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়িকা কিয়ারা আদবানি অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া ২’। আনিস বাজমি পরিচালিত এই ছবিতে তার সঙ্গে আছেন তরুণদের হার্টথ্রব নায়ক কার্তিক আরিয়ান। আরও রয়েছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রসহ দক্ষ অভিনয়শিল্পী। এর আগে ‘ভুল ভুলাইয়া’ ছবিতে দেখা গেছে অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা প্যাটেল ছাড়া অনেককে। সংগত কারণে ‘ভুল ভুলাইয়া ২’ ছবির ঘোষণার পর থেকে কিয়ারার সঙ্গে বিদ্যার ক্রমাগত তুলনা টানা হচ্ছে। এ প্রসঙ্গে কিয়ারার মন্তব্য, ‘ভুল ভুলাইয়া’ জনপ্রিয় ছবি ছিল। আর ‘ভুল ভুলাইয়া ২’ এর ফ্র্যাঞ্চাইজি। তাই স্বাভাবিক নিয়মে তুলনা উঠে আসবে। সব ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এটা হয়। তবে আপনারা শুধু এই ছবির ট্রেলার দেখেছেন। তাই এখন পর্যন্ত জানেন না যে কে আসল ‘মঞ্জুলিকা’। এই ছবির সব চরিত্রে আলাদা শেডস আর ব্যক্তিত্ব লুকিয়ে আছে। আমার চরিত্রের ক্ষেত্রেও তাই। ‘ভুল ভুলাইয়া ২’ দেখার পর এই তুলনা টানা বন্ধ হবে বলে মনে হয়।’ কিয়ারাকে শেষ দেখা গেছে আমাজন প্রাইম ভিডিওর ‘শেরশাহ’ ছবিতে। এই ছবিতে ‘ডিম্পল চিমা’র চরিত্রে সবার নজর কেড়েছেন তিনি। তার অভিনীত চরিত্রটি ছোট হলেও জোরদার ছিল। অনেকে মনে করেন ‘কবির সিং’ ছবিটি কিয়ারার জীবনের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে। তবে এ ব্যাপারে মোটেও একমত নন তিনি। এই বলিউড নায়িকার মতে, “আসলে ‘কবির সিং’ ছবি থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। অনেকে আমাকে বাস্তবে ‘প্রীতি’ বলে ভাবতে শুরু করেছিল। তবে আমি মনে করি যে আমার প্রতিটা ছবি-ই আমার জীবনের ‘টার্নিং পয়েন্ট’। ‘ফাগলি’ আমার ক্যারিয়ারের প্রথম টার্নিং পয়েন্ট ছিল। কারণ, এই ছবির হাত ধরে আমি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম। আমি মনে করেছিলাম যে আমি যত কাজ করব, তত বেশি কাজ পাব। ‘লাস্ট স্টোরিজ’-এর মাধ্যমে আমি চিত্র সমালোচকদের নজরে পড়েছিলাম। সবার প্রশংসা পেয়েছিলাম। তখন বোঝার মতো বোধশক্তি ছিল না যে করণ জোহরের মতো নির্মাতার সঙ্গে কাজ করেছি। এখন পেছনের দিকে তাকালে সত্যি গর্ব অনুভব করি। কারণ, ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সাহসী কনটেন্টে কাজ করেছি। তবে নিশ্চয় ‘কবির সিং’ ছবির পর আমার ক্যারিয়ারের খেলাটাই যেন বদলে গেছে। ‘গুড নিউজ’, ‘শেরশাহ’ এসব ছবি আমাকে এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।”

ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মেও ছিল বিশেষ আয়োজন। বিশেষত গত বছর থেকে বায়োস্কোপ, বঙ্গ বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে। ওটিটি মাধ্যমগুলো মূলত সিরিজ, ফিল্ম, শর্টফিল্ম প্রভৃতির ওপরে জোর দেয়। এর বাইরে ডাব করা বিদেশি সিরিয়াল, সিরিজ, ডকুমেন্টারিও উপস্থাপন করা হয়। তরুণদের তুলনামূলক সুযোগ দিয়ে থাকে ওটিটি।

চরকিতে প্রকাশ পাওয়া রায়হান রাফির পরিচালনায় ‘সাত নম্বর ফ্লোর’ ওয়েব ফিল্মটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এখানে দেশের সুপারস্টার নায়ক হিসেবে অভিনয় করেছেন নবাগত রাজ মানিয়া। প্রথম অভিনয় দিয়েই সবাইকে চমকে দিয়েছেন দেশের এই শীর্ষ র‌্যাম্প মডেল। এখন তিনি অভিনয়কে সিরিয়াসলি নিতে চান বলে জানান। তার ভাষ্য, ‘আমি এতদিন মডেলিং করে যতটা পরিচিতি পেয়েছি, একটি ওয়েব ফিল্ম আমাকে তা আরও বাড়িয়ে দিয়েছে। সবাই আমার অভিনয় নিয়ে কথা বলছে। আমার মধ্যে চলচ্চিত্রের একজন আস্থাভাজন নায়ক তারা খুঁজে পাচ্ছেন। আমি চাই, এমন কিছু কাজ করতে যা আমাদের দেশের সব বয়সের দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে আসবে।’ নবাগত এ নায়কের সঙ্গে অভিনয় করছেন শবনম বুবলি ও তমা মির্জা। থ্রিলার ধাঁচের এই ওয়েব ফিল্মে উঠে এসেছে সিনেমা জগতের নেপথ্যের নানা ঘটনা।

বঙ্গ বিডির বিশেষ আয়োজন ছিল বঙ্গ বব (বেজড অন বুক)। নির্বাচিত কয়েকটি বই থেকে শর্টফিল্ম তৈরি করেছিল তারা। এরমধ্যে সবচেয়ে সাড়া ফেলেছে ইশতিয়াক আহমেদের জনপ্রিয় বই সাদা প্রাইভেট থেকে তৈরি শর্টফিল্ম। অভিনয় করছেন তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, ফারহানা মিঠু, মৌসুমী হামিদ প্রমুখ।

ইমদাদুল হক মিলনের ‘সুরভী’ হয়ে হাজির হন চিত্রনায়িকা ববি। আরও অভিনয় করেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা ও ডলি জহুর। এটি মূলত সুরভী ও রুম্পার কাহিনী। গল্পে সুরভীর মৃত্যুর পরও রুম্পা তার উপস্থিতি অনুভব করতে পারে। ভিন্নধর্মী গল্প বলে কাজটি দর্শক পছন্দ করেছে। ববি বলেন, ‘এ ধরনের গল্প আমার খুবই পছন্দের। ছোটবেলা থেকেই আমি বই থেকে প্রভাবিত হই। আমি বঙ্গ ববের দ্বিতীয় মৌসুমের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। দর্শক ভালো কাজ হলে দেখেন, এটি সেটাই আবার আমাকে বুঝিয়ে দিল।’

বঙ্গ ববের আয়োজনে আরও ছিল সৈয়দ মনজুরুল ইসলামের ‘অন্ধকার ও আলো দেখার গল্প’ থেকে ‘এক অলৌকিক বিকেলের গল্প’, ওবায়েদ হকের একটি ‘শাড়ি ও কামরাঙা বোমা’ বই থেকে প্রায়শ্চিত্ত, রাসারাত রহমান জিকোর গল্প ‘কলম’ থেকে ‘হাফ চান্স’, অন্তিক মাহমুদের গল্প থেকে ‘চল’। মেহজাবিন, অপূর্ব, তানজিন তিশা, নিশোসহ এ সময়ের জনপ্রিয় তারকাদের দেখা গেছে এসব শর্টফিল্মে। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ শর্টফিল্মে মেহজাবীন চৌধুরীর অভিনয় নজর কেড়েছে।

ওটিটি প্লাটফর্ম বিঞ্জ একটি ভিন্ন ধারার কাজ নিয়ে এসেছিল। আমাদের দেশে ওটিটিতে কমেডি বা স্যাটায়ার তুলনামূলক কম। বিঞ্জে সেই ধারার ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’ নির্মাণ করে। স্রোতের বিপরীতে হাঁটা একজন মানুষের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘আইজ্যাক লিটন’ সিরিজটি। সিরিজে নাম ভূমিকায় বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের লুকে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এ কাজটি নিয়েও সোশ্যাল মিডিয়াতে আলোচনা দেখা গেছে। এছাড়া আরও বেশকিছু ওয়েব সিরিজ দেখা গেছে বিঞ্জে। যারমধ্যে ‘জুজু আসছে’ নামে নতুন একটি সিরিজে শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকারের অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

এবার সিয়াম আহমেদ ও তারিক আনাম খান অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি টফিতে মুক্তি দেওয়া হয়। টফির ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘এ ঈদে আমাদের প্রথম অরিজিনাল ছবি টফিতে মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত। আমরা দারুণ সাড়া পেয়েছি। সামাজিক প্রাসঙ্গিকতার জন্য সব বয়সী দর্শক মৃধা বনাম মৃধা পছন্দ করেছে।’

হইচইতে মুক্তি পেয়েছে দেশীয় প্রজেক্ট ‘দৌড়’। নির্মাণ করেছেন রায়হান খান। মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ, তারিক আনাম খান, ইন্তেখার দিনার, তাসনুভা তিশা, রোবেনা জুইয়ের মতো দক্ষ অভিনয়শিল্পীর অভিনয় ও সাসপেন্সভরা গল্পটি দর্শককে মুগ্ধ করেছে। সমালোচকরাও এই সিরিজটির প্রশংসা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com