মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুদ্ধাপরাধী প্রমাণ করতে পারলে বাবার মরণোত্তর ফাঁসি চাইব : আসিফ

‘আমার বাবা যুদ্ধাপরাধী, কেউ তদন্ত করে প্রমাণ করতে পারলে আমি আমার বাবার মরণোত্তর ফাঁসি চাইব’―এমন মন্তব্য করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নট আউট ফিফটি’ নামের আসিফের ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি বাবার প্রসঙ্গ দিয়েই শুরু করেছেন বলে অনুষ্ঠানে জানান আসিফ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাবাকে নিয়ে বিতর্কের অবসান চেয়েছেন আসিফ।

বলেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির কিছু লোক শুধু রাজনৈতিক কারণে আমাকে ছোট করার জন্য আমার বাবাকে যুদ্ধাপরাধী বানিয়ে…আমাদের মিউজিকের কিছু লোক লিফলেট ছেড়েছে, ফেসবুকে বাজে কথা বলেছে। ফেসবুকে অনেকেই বলে আফিসের বাবা যুদ্ধাপরাধী ছিলেন, রাজাকার ছিলেন। ’

মুক্তিযুদ্ধের সময় নিজের বাবার অবস্থান জানিয়ে আসিফ বলেছেন, ‘আমার বাবা কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, মুসলিম লীগের রাজনীতি নিষিদ্ধ নয়, রাজনীতি করাও নিষিদ্ধ নয়। দেশবিভাগ প্রশ্নে আমি দলের বাইরে যেতে পারিনি…দলে থেকে ১০০ প্লাস মুক্তিযোদ্ধাকে আমি কনসেনট্রেশন ক্যাম্প থেকে রক্ষা করেছি, যেখানে আমার বড় ভাই আতাউর রহমান মুক্তিযোদ্ধা। মারা গেছেন কিছুদিন আগে, মামাতো ভাই…এমন আরো অনেক মুক্তিযোদ্ধাকে কনসেনট্রেশন ক্যাম্প থেকে বের করে আমাদের বাসায় খাওয়াদাওয়া করিয়ে আগরতলায় ট্রেনিং ক্যাম্পে পাঠিয়েছেন। ’

আসিফ দৃঢ়কণ্ঠে এটাও বলেছেন, ‘এই বিতর্ক শেষ করতে হবে, একজন যুদ্ধাপরাধীর সন্তান হিসেবে বাঁচতে চাই না। যদি এখনো কেউ তদন্ত করে প্রমাণ করতে পারে আসিফ আকবরের বাবা যুদ্ধাপরাধী, আমি আমার বাবার মরণোত্তর ফাঁসি চাই। ’

সাহস প্রকাশনী থেকে প্রকাশিত ‘আকবর ফিফটি নট আউট’ বইটি লিখেছেন সোহেল অটল। আসিফ আরো জানিয়েছেন, ‘যারা সত্য পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে। যাঁরা লুকিয়ে দেখতে পছন্দ করেন ও গোপনে কাজ করেন, তাঁদের সমস্যা হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com