মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত লাশ উদ্ধার

দুই বাংলায় সুপরিচিত ছোট পর্দার অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কলকাতার গড়ফা আবাসন এলাকার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই অভিনেত্রীকে। কী কারণে এই মৃত্যু, সে বিষয়ে কিছু জানায়নি স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা চ্ছে, ওই ফ্ল্যাটেই প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী।

গড়ফার ফ্ল্যাটে গত মাসের ২৪ তারিখে ভাড়া এসেছিলেন পল্লবী দে। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার বরাত দিয়ে কলকাতা থেকে প্রকাশিত গণমাধ্যম এই সময় জানিয়েছে, শনিবার রাত থেকেই সাগ্নিক ও পল্লবীর মধ্যে ঝগড়া চলছিল। আজ রবিবার সকালেও থামেনি সে ঝগড়া। সকাল সাড়ে ৯টার দিকে ঘরের বাইরে যান সাগ্নিক। পল্লবী ছিলেন ঘরের ভেতরেই। সাগ্নিক ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। এরপর ধাক্কা মেরে দরজা খুলে পল্লবীর লাশ নামান তিনি।

রবিবার সকালে গড়ফার কে পি রায় লেনের ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে কোনো রকম সুইসাইড নোট উদ্ধার হয়নি। পল্লবীর শরীরেও কোনো আঘাতের দাগ দেখা যায়নি। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গড়ফার এই ফ্ল্যাট ২৪ এপ্রিল ভাড়া নেন পল্লবী। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং ঘনিষ্ঠ মহলে।

বর্তমানে ‘মন মানে না’ নামের একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফার চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com