মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদে সাড়া জাগানো ওয়েব কনটেন্ট

ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মেও ছিল বিশেষ আয়োজন। বিশেষত গত বছর থেকে বায়োস্কোপ, বঙ্গ বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে। ওটিটি মাধ্যমগুলো মূলত সিরিজ, ফিল্ম, শর্টফিল্ম প্রভৃতির ওপরে জোর দেয়। এর বাইরে ডাব করা বিদেশি সিরিয়াল, সিরিজ, ডকুমেন্টারিও উপস্থাপন করা হয়। তরুণদের তুলনামূলক সুযোগ দিয়ে থাকে ওটিটি।

চরকিতে প্রকাশ পাওয়া রায়হান রাফির পরিচালনায় ‘সাত নম্বর ফ্লোর’ ওয়েব ফিল্মটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এখানে দেশের সুপারস্টার নায়ক হিসেবে অভিনয় করেছেন নবাগত রাজ মানিয়া। প্রথম অভিনয় দিয়েই সবাইকে চমকে দিয়েছেন দেশের এই শীর্ষ র‌্যাম্প মডেল। এখন তিনি অভিনয়কে সিরিয়াসলি নিতে চান বলে জানান। তার ভাষ্য, ‘আমি এতদিন মডেলিং করে যতটা পরিচিতি পেয়েছি, একটি ওয়েব ফিল্ম আমাকে তা আরও বাড়িয়ে দিয়েছে। সবাই আমার অভিনয় নিয়ে কথা বলছে। আমার মধ্যে চলচ্চিত্রের একজন আস্থাভাজন নায়ক তারা খুঁজে পাচ্ছেন। আমি চাই, এমন কিছু কাজ করতে যা আমাদের দেশের সব বয়সের দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে আসবে।’ নবাগত এ নায়কের সঙ্গে অভিনয় করছেন শবনম বুবলি ও তমা মির্জা। থ্রিলার ধাঁচের এই ওয়েব ফিল্মে উঠে এসেছে সিনেমা জগতের নেপথ্যের নানা ঘটনা।

বঙ্গ বিডির বিশেষ আয়োজন ছিল বঙ্গ বব (বেজড অন বুক)। নির্বাচিত কয়েকটি বই থেকে শর্টফিল্ম তৈরি করেছিল তারা। এরমধ্যে সবচেয়ে সাড়া ফেলেছে ইশতিয়াক আহমেদের জনপ্রিয় বই সাদা প্রাইভেট থেকে তৈরি শর্টফিল্ম। অভিনয় করছেন তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, ফারহানা মিঠু, মৌসুমী হামিদ প্রমুখ।

ইমদাদুল হক মিলনের ‘সুরভী’ হয়ে হাজির হন চিত্রনায়িকা ববি। আরও অভিনয় করেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা ও ডলি জহুর। এটি মূলত সুরভী ও রুম্পার কাহিনী। গল্পে সুরভীর মৃত্যুর পরও রুম্পা তার উপস্থিতি অনুভব করতে পারে। ভিন্নধর্মী গল্প বলে কাজটি দর্শক পছন্দ করেছে। ববি বলেন, ‘এ ধরনের গল্প আমার খুবই পছন্দের। ছোটবেলা থেকেই আমি বই থেকে প্রভাবিত হই। আমি বঙ্গ ববের দ্বিতীয় মৌসুমের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। দর্শক ভালো কাজ হলে দেখেন, এটি সেটাই আবার আমাকে বুঝিয়ে দিল।’

বঙ্গ ববের আয়োজনে আরও ছিল সৈয়দ মনজুরুল ইসলামের ‘অন্ধকার ও আলো দেখার গল্প’ থেকে ‘এক অলৌকিক বিকেলের গল্প’, ওবায়েদ হকের একটি ‘শাড়ি ও কামরাঙা বোমা’ বই থেকে প্রায়শ্চিত্ত, রাসারাত রহমান জিকোর গল্প ‘কলম’ থেকে ‘হাফ চান্স’, অন্তিক মাহমুদের গল্প থেকে ‘চল’। মেহজাবিন, অপূর্ব, তানজিন তিশা, নিশোসহ এ সময়ের জনপ্রিয় তারকাদের দেখা গেছে এসব শর্টফিল্মে। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ শর্টফিল্মে মেহজাবীন চৌধুরীর অভিনয় নজর কেড়েছে।

ওটিটি প্লাটফর্ম বিঞ্জ একটি ভিন্ন ধারার কাজ নিয়ে এসেছিল। আমাদের দেশে ওটিটিতে কমেডি বা স্যাটায়ার তুলনামূলক কম। বিঞ্জে সেই ধারার ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’ নির্মাণ করে। স্রোতের বিপরীতে হাঁটা একজন মানুষের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘আইজ্যাক লিটন’ সিরিজটি। সিরিজে নাম ভূমিকায় বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের লুকে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এ কাজটি নিয়েও সোশ্যাল মিডিয়াতে আলোচনা দেখা গেছে। এছাড়া আরও বেশকিছু ওয়েব সিরিজ দেখা গেছে বিঞ্জে। যারমধ্যে ‘জুজু আসছে’ নামে নতুন একটি সিরিজে শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকারের অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

এবার সিয়াম আহমেদ ও তারিক আনাম খান অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি টফিতে মুক্তি দেওয়া হয়। টফির ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘এ ঈদে আমাদের প্রথম অরিজিনাল ছবি টফিতে মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত। আমরা দারুণ সাড়া পেয়েছি। সামাজিক প্রাসঙ্গিকতার জন্য সব বয়সী দর্শক মৃধা বনাম মৃধা পছন্দ করেছে।’

হইচইতে মুক্তি পেয়েছে দেশীয় প্রজেক্ট ‘দৌড়’। নির্মাণ করেছেন রায়হান খান। মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ, তারিক আনাম খান, ইন্তেখার দিনার, তাসনুভা তিশা, রোবেনা জুইয়ের মতো দক্ষ অভিনয়শিল্পীর অভিনয় ও সাসপেন্সভরা গল্পটি দর্শককে মুগ্ধ করেছে। সমালোচকরাও এই সিরিজটির প্রশংসা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com