মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুটি চরিত্রের অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিনটি ছিল বাংলাদেশের জন্য বিশেষ। এদিন স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রদর্শিত হয়। ফ্রান্সের স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ‘মার্শে দ্যু ফিল্ম’ নামে বিশ্ব চলচ্চিত্রের ব্যস্ততম বাণিজ্যিক শাখায় ভারতীয় প্যাভিলিয়নে ট্রেলার উন্মোচন অনুষ্ঠিত হয়। পুরো বাংলাদেশ অপেক্ষায় ছিল এ দিনটির। যেদিন থেকে জানা গেছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার, সেদিন থেকেই এই অপেক্ষার শুরু। এ উপলক্ষে কানে পৌঁছান ছবিটির প্রধান দুটি চরিত্রের অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা।

আরিফিন শুভ জানান, উৎসবে আসার পর লক্ষ করেছি কান সৈকতঘেঁষে পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম অংশের সামনে বিশাল পিলারে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবির পোস্টার। ভবনে ঢোকার মুহূর্তে চোখে পড়ে এটি। এ ছাড়া ভবনের সামনেও ছিল সিনেমাটির আরেকটি পোস্টার। বিশে^র অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসরে বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার প্রকাশের এমন প্রস্তুতি দেখে বাংলাদেশের মানুষ অনেক বেশি আশাবাদী হয়ে ওঠে। অবশেষে বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হয়। আরিফিন শুভ দেশ রূপান্তরকে জানালেন সেই অভিজ্ঞতার কথা, ‘মুজিব চলচ্চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা আমার অভিনয়জীবনের সবচেয়ে সব প্রাপ্তি। পুরো জাতি অপেক্ষা করছিল ছবিটির জন্য। এক অভিনেতার জীবনে এর চেয়ে বড় ঘটনা আর হতে পারে না। আমি অনেক কষ্ট করে কাজ করেছি। চরিত্রটি হয়ে উঠতে চেষ্টার ত্রুটি ছিল না। ছবির পরিচালক শ্যাম বেনেগাল উপমহাদেশের অন্যতম নির্মাতা। তার দিকনির্দেশনা মেনেই কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘কানের মতো বিশ^বিখ্যাত চলচ্চিত্র উৎসবে আমাদের জাতির পিতাকে সম্মান জানানো হয়েছে তার বায়োপিকের ট্রেলার প্রদর্শনের মাধ্যমে। শুধু ছবি-সংশ্লিষ্টরা বা বাংলাদেশের শিল্পী-সাংবাদিকরা নন, স্ক্রিনে বঙ্গবন্ধুকে এক ঝলক দেখার পর পুরো ভারতীয় প্যাভিলিয়নে উন্মাদনা ছড়িয়ে পড়ে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন একখণ্ড বাংলাদেশ। ট্রেলার দেখার পর দেশ-বিদেশের উপস্থিত সবাই অনেক প্রশংসা করেছে।’

বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করার সময় অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে যখন কাজটা করেছি তখন আমাকে এমন একটা আবহের মধ্যে রাখা হয়েছে, সেখানে কোনো কিছু অনুভব করার পরিস্থিতি ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত আমাকে সেই ঘোরের মধ্যেই রাখা হয়েছে। সাড়ে তিন মাস মুম্বাইয়ে, তারপর দেড় মাস ঢাকায় শেষের দশ দিন আবার মুম্বাইয়ে। মুম্বাইয়ে, তারপর ঢাকা, তারপর আবার মুম্বাই এই পুরো সময়টায় আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমাকে রাখা হয়েছে ভিন্ন একটি ফ্লোরে। যেখানে অন্য কোনো শিল্পী নেই এমনকি কেউ ছিল না। যে রুমে আমি ছিলাম সেখানে পুরো রুমে আমি বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে ছিলাম। সেখানেই আমার ভাবনাগুলো ছবির মধ্যে লিখে রাখতাম। প্রথমে শ্যুটিং সেটে, সেখান থেকে ফিরে আবার রুমের মধ্যে সেই আবহের মধ্যেই ছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন শ্যুটিংয়ের পুরোটা সময় আমি সাদা পাঞ্জাবি ও পাজামা পরে থাকতাম।’

আরিফিন শুভ আরও বলেন, ‘আমাকে বলা হয়েছিল এ সময়টায় কোনোভাবেই বের হতে পারব না। এমনকি কারও সঙ্গে আড্ডা মারা বা ঘুরতে যেতে পারব না। আমিও সেই আবহের বাইরে যেতে চাইনি। শ্যুটিংয়ের পুরোটা সময় বঙ্গবন্ধুকে ধারণ করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর চরিত্রে বসবাসের যে চেষ্টা সেই কারণে আমার অন্যকিছু ভাবার সময় ছিল না। বাকিটা দর্শক বলতে পারবে কেমন করেছি।’

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শুভ আর তিশা ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। পরিচালক শ্যাম বেনেগাল সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে যুক্ত হয়ে তার বক্তব্য তুলে ধরেন। তিশা তার বক্তব্যে এই ছবির অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। শুভ দীর্ঘ সময় ধরে বক্তব্য দেন। সে সময় তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘ছবিটি আজীবন আমার প্রাণের খুব কাছে থাকবে। আমি কৃতজ্ঞ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনএফডিসি, এফডিসির ও তথ্য মন্ত্রণালয়ের প্রতি। আমি আরও কৃতজ্ঞ শ্যাম বেনেগাল স্যারের প্রতি। তিনি বিশ্বাস করেছিলেন বঙ্গবন্ধুর চরিত্রটি আমি করতে পারব। যেটা নিয়ে আজ আমি এখানে।’

এ বছরের শেষদিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ, সিয়াম, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদসহ শতাধিক বাংলাদেশি অভিনয়শিল্পী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com