মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলাম

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। রোজার ঈদে প্রকাশিত তার গানটি প্রশংসিত হয়েছে। কোরবানি ঈদেও আসছে নতুন গান। এ ছাড়া দেশ-বিদেশে কনসার্টের ব্যস্ততাও রয়েছে তার। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

এখন সময় …

রোজার প্রথম দিকে আমেরিকা গিয়েছিলাম। সেখানে আমার স্ত্রী থাকেন। তার সঙ্গে দেখা করে সেখান থেকে তাকে নিয়ে কানাডায় যাই ছেলের সঙ্গে দেখা করতে। ওখানে কিছুদিন অবকাশ কাটিয়ে তারপর ১৬ মে দেশে ফিরেছি। কাজের পাশাপাশি অবসর সময় দরকার। তাই পারিবারিক পরিম-লে সময়গুলো পার করে এলাম। এখন আবার গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠব।

স্টেজ শো …

গত ঈদের আগেই তিনটি স্টেজ শো করার কথা চূড়ান্ত হয়ে আছে। খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে তিনটি বড় স্টেজ শোতে গান গাইব। প্রায় দুই মাস পর শ্রোতাদের সামনে গান গাইব। আর করোনাকাল না থাকলে সারা বছরই বিভিন্ন দেশে গান করার জন্য যেতাম। তবে এই বৈরি পরিবেশেও লন্ডনে আগামী ২৩ ও ২৪ জুলাই দুটি কনসার্টে গান গাইব।

নতুন গান …

আসিফ ইকবালের লেখা ও কিশোরের সুরে ‘প্রতিটি শুরুর শেষ আছে’ শিরোনামের একটি গানের কাজ শেষ হয়ে আছে। এটি অল্প সময়ের মধ্যেই গানচিল থেকে প্রকাশ হবে। এ ছাড়া আমার আরেকটি নতুন গানের কাজ শেষ করেছি অনেক আগে, যেটির ভিডিও তৈরি করছি এখন। এটি কোরবানির ঈদে প্রকাশ পাবে। এছাড়া আমার গাওয়া জনপ্রিয় পুরনো গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করার একটি প্রজেক্ট হাতে নিয়েছি বেশ আগে। এরই মধ্যে এ প্রজেক্টের দুটি গান প্রকাশ করেছি। শ্রোতারাও ভালো সাড়া দিয়েছেন। আগামী ঈদে ‘প্রশ্ন তোমায় আমায়’ শিরোনামের আমার তৃতীয় গানটি প্রকাশ করব। এভাবে পর্যায়ক্রমে গান প্রকাশ হতে থাকবে।

আত্মজীবনীতে সাড়া …

আমি যে উদ্দেশে আত্মজীবনী বই ‘এবং বিশ^জিৎ’ প্রকাশ করতে রাজি হয়েছি, সেটি পূরণ হয়েছে। আমার গানের যারা ভক্ত, তারা শিল্পী কুমার বিশ^জিৎকে ভালো করে জানে। কিন্তু তার পেছনে আরেকটি অধ্যায় আছে সেটি অজানা। সেই কথাগুলো উঠে এসেছে বইয়ে। বইটি পড়ে অনেকে আমাকে ফোন করে বলেছে, আপনার এত চড়াই-উৎরাইয়ের গল্প জানাই ছিল না। আসলে গানের অঙ্গনে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলাম। আজকে গান একটি সফল পেশা, অনেকে এটিকে পেশা হিসাবে নিচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। কিন্তু এই পেশাদারিত্ব আনতে যে কজন মানুষের কাঠখড় পোড়াতে হয়েছে আমিও তো তাদের একজন। আমি দেখেছি পুরো সময়টা। কীভাবে একটু একটু করে সংগীতাঙ্গন আজকের পর্যায়ে এসেছে। এরজন্য কিছু মানুষের অনেক শ্রম, মেধা সর্বোপরি ত্যাগ ছিল। আমার কথাই বলি, আমি পরিবারের একমাত্র ছেলে। আমার ব্যবসায়ী পরিবার। কিন্তু আমি সেসব ছেড়ে গান নিয়েই দিনের পর দিন সংগ্রাম করে গেছি। টাকার দিকে কোনোদিন তাকাইনি। গানটাকে ভালোবেসেছি আর ভেবেছি গানের জগতের মানুষরা কীভাবে ভালো থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com