মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সমালোচনা প্রসঙ্গে শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য ছবি ‘মুজিব’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। ১৯ মে প্যারিসের কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম থেকে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। এরপর থেকেই শুরু হয় নানা সমালোচনা। আত্মপক্ষ সমর্থনে এতদিন ছবি সংশ্লিষ্ট কেউ কোনো কথা বলেননি। অবশেষে গতকাল দ্য টেলিগ্রাফের সঙ্গে আলাপচারিতায় সমালোচনার প্রতিক্রিয়া জানালেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল। বলেছেন, ‘৯০ সেকেন্ডের একটি ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না কেউ। আপনি শুধু ট্রেলার নিয়েই মন্তব্য করতে পারেন।’ দ্য টেলিগ্রাফের মন্তব্য, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে পর্দায় দুর্বল উপস্থাপনা দেখে হতাশ হয়েছেন দেশটির সিনেমা সংশ্লিষ্ট থেকে শুরু করে সাধারণ দর্শক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে বলছেন, বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ, ভিএফএক্স, ইতিহাসের সঙ্গে ট্রেলারের দৃশ্য না মেলার মতো অনেক অসামঞ্জস্য রয়েছে। এ নিয়ে শ্যাম বেনেগাল বলেন, ‘সিনেমাটি নিয়ে নানা মন্তব্য এসেছে বলে আমি শুনেছি। তারা কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। সোমবার (২৩ মে) আমি অফিসে গিয়ে বিষয়টি দেখব। তবে কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভালো ছিল। কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে তা আমি আরও ভালোভাবে জানতে চাই।’ বেনেগাল আরও বলেন, ‘সত্যি বলতে এটির মাধ্যমে কোনো বিতর্কের কথা ভাবতে পারিনি। ট্রেলারে তাকে (বঙ্গবন্ধু) একজন ‘নিবেদিত পরিবারের মানুষ’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার কথোপকথনের কিছু দৃশ্যও রয়েছে। দেখিয়েছি শত ঝড়েও মুজিব তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তাকে কারাগারে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার সময় ছাড়া বাকি পুরোটা সময় পরিবারের সঙ্গেই ছিলেন। এই কারণেই আমি জানতে চাই, আসলে মানুষের নেতিবাচক প্রতিক্রিয়াটা কী নিয়ে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com