মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফ্রান্সে সিয়াম-পূজার ‘শান’

ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় এক যোগে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’। দর্শক নন্দিত হয়েছে ছবিটি। এবার সেটি মুক্তি পাচ্ছে ফ্রান্সের প্যারিসে। ২৭ মে থেকে প্যারিসের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ছবিটি প্রদর্শিত হবে। সেখানে ছবিটি ডিস্ট্রিবিউশন করছে দেশি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলির দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি ছবিটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরে শো আরও বাড়ানো হবে।’ ‘শান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরী। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন এম রাহিম। প্যারিসে ছবিটির মুক্তি নিশ্চিত করে তিনি বলেন, ‘ঈদে দর্শক টেনেছে ছবিটি। আমরা চাই প্রবাসী বাংলাদেশিরাও দেখার সুযোগ পাক। এবার প্যারিসে ছবিটি মুক্তি দিচ্ছে দেশি এন্টারটেইনমেন্ট। বাংলা সিনেমা বিদেশে মুক্তি দিতে তাদের এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি ২৭ মে ছবিটি প্যারিসের দর্শকরাও হলে গিয়ে দেখবেন।’ এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাই-বোনরা ছবিটি এবার দেখতে পাবেন। আমি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার জন্য আহ্বান করছি।’ ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ^াস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com