মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেকসুর খালাস আরিয়ান

গত বছর মাদক মামলায় ২৮ দিন জেল খাটেন শাহরুখপুত্র আরিয়ান খান। গতকাল শুক্রবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে মামলা থেকে বেকসুর খালাস করে।

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়ে বসে গোটা দেশ। এরপরের দিন গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তার জামিন আবেদন খারিজ করে দেয়। ফলে অনেক দিন জেলও খাটতে হয়েছে কিং খানের ছেলেকে। পরে ৩১ অক্টোবর বোম্বে আদালত আরিয়ানকে জামিন দেয়। জেল থেকে বের হয়ে বাড়িতে ফিরলেও অনেকটা আড়ালেই আছেন তিনি। মাঝে কেবল আইপিএলের নিলামে উপস্থিত হয়েছিলেন।

প্রমোদতরীর ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান তিন অভিযুক্ত ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা।

মামলা চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আরিয়ানের কাছে মাদক না থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়, সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি এনসিবির ঘুষ নেওয়ার কথাও শোনা যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অনেক তারকাও দাবি করেন, শাহরুখের ছেলেকে ফাঁসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com