মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিনেমায় নাম ভূমিকায় আসছি

জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সম্প্রতি একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত

এই মুহূর্তে…

এই মুহূর্তে আমি গ্রামের বাড়িতে আছি। কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম। যাওয়ার আগে কুকুরটাকে আমার মা-বাবার কাছে রেখে গিয়েছিলাম। তাকে নিতে এসেছি। সেই সঙ্গে আমার খনা অর্গানিকের খামারের কাজ করছি। অভিনয়ের পাশাপাশি কাজটা করে থাকি। খনার ব্যবসাও ভালো চলছে। তবে যোগ্য লোকের অভাবে খুব বেশি এগোনো যাচ্ছে না।

নতুন সিনেমা…

নতুন একটা সিনেমা করেছি। নাম ও বিস্তারিত প্রযোজনা সংস্থা জানাবে। আমি জাস্ট শ্যুটিং শেষ করেছি। এ সিনেমায় নাম ভূমিকায় প্রধান চরিত্রে অভিনয় করেছি। এর বাইরে আর কিছু বলতে পারব না। বাকিটা প্রযোজনা সংস্থা জানাবে।

অন্ত্যেষ্টিক্রিয়া…

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমার শেষ লটের শ্যুটিং শুরু হবে জুনের প্রথম সপ্তাহে। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমাটা করার পেছনে একটা ঘটনাও আছে। এর আগে একই নামে এ পরিচালকের নাটকে কাজ করেছিলাম। ওই গল্পটায় পরে বড় পরিসরে সৃষ্টি করে সিনেমার অনুদানের জন্য জমা দেওয়া হয়। সিনেমা অনুদান পাওয়ার পর ভেবেছিলাম আমাকে নেওয়া হবে। কিন্তু সেটা হয়নি। অন্য নায়িকা চূড়ান্ত করা হয়। এজন্য অনেক দিন পরিচালকের সঙ্গে কথাও বলিনি। তবে যাই হোক, অবশেষে ওই সিনেমায় কাজ করতে পারছি এটাই বড় কথা।

প্রযোজনা…

অনেক দিন ধরেই প্রযোজনা করতে চাচ্ছি, কিন্তু মাঠে নামা হচ্ছে না কেন এটা নিয়ে বলব, প্রযোজনা করার জন্য নিজেকে গুছিয়ে নিচ্ছি। কিছু গল্প রেডি করেছি। কিছু ফান্ড কালেক্টও করতে হবে। সবকিছু গুছিয়েই প্রযোজনার কাজ শুরু করব।

ছোট পর্দা থেকে বড় পর্দা…

ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করার সিদ্ধান্তটা ঠিক ছিল কি না সে বিষয়ে বলব, আমি কাজ কম করব কিন্তু ভালোমানের করব। এ কারণেই আসলে ছোট পর্দায় কাজ ছেড়েছিলাম। আমি যে চিন্তা থেকে এ সিদ্ধান্ত নিই সেটি করে যাওয়ার চেষ্টা করছি এখনো। এরই মধ্যে বেশ কিছু ভালো মুভিতে কাজ করেছি। সামনেও দুটি আসবে। আরও মুভি নিয়ে কথা হচ্ছে। বড় পর্দায় চ্যালেঞ্জিং কাজ করে যেতে চাই সবসময়।

প্রতিবাদী ভূমিকা…

প্রতিবাদটা নিজের ভেতর থেকেই আসে। আর দশজনের মতো মুখ বন্ধ করে থাকতে পারি না। ক্যারিয়ার বলেন বা যাই বলেন, আমি আসলে লাভের আশা করি না কিংবা ভয় পাই না। সত্যি বলতে ভয় পাওয়াও উচিত নয়। তাহলে তো আমি নিজের কাছে হেরে যাব, ছোট হয়ে যাব। আমি যেমন আছি এমনই আসলে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com