মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছেলে কানাডা থেকে এসেছে সারপ্রাইজ দিতে

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জন্মদিন ছিল গতকাল। বয়স যাই হোক, তিনি চিরসবুজ। দেখতে তো অবশ্যই, মননেও তিনি চিরসবুজ। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

জন্মদিনে…

আমি আসলে ব্লেসড। জানি না, এত মানুষের ভালোবাসার যোগ্য কি না আমি। জন্মদিনে মনে হয়, আমার কর্মের চেয়ে বেশি পেয়ে যাচ্ছি। আমি তৃপ্ত। এই তথ্য প্রযুক্তির উত্তরণে মানুষের ভালোবাসা যেন আরও বেশি করে টের পাই। বিভিন্ন মাধ্যমে ভক্ত-শ্রোতারা যেভাবে আমাকে শুভেচ্ছা, শুভকামনা জানায়- সেই অনুভূতির কোনো তুলনা হয় না। মানুষের ভালোবাসা তো আছেই, তবে এবার আমার জন্মদিনের সবচেয়ে বড় চমক দিয়েছে আমার ছেলে। সে পড়াশুনার জন্য কানাডা থাকে। বাবাকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর থেকে ঠিক জন্মদিনের আগের রাতেই ফিরে এসেছে। একসঙ্গে গতকাল রাতেই কেক কেটেছি। আসলে সে না থাকলে জন্মদিনের আনন্দ অপূর্ণ থেকে যেত। আমি ভীষণ খুশি হয়েছি। ছেলে বড় হয়েছে, জন্মদিনে আমাকে নিজের ছেলের মতো ট্রিট করছে। বলল, রাতে কোথাও নিয়ে যাবে খেতে।

উপলব্ধি…

প্রতিবার জন্মদিন এলে মনে হয়, জীবন থেকে আরেকটা বছর চলে গেল। জন্মদিন এলেই তাই ভয়ও লাগে, মৃত্যুর দিকে আরেকটু এগিয়ে যাওয়ার কথা মনে হয়। আগে হয়তো এই দিনে পাওয়ার আকাক্সক্ষা ছিল। এই যে জামা পাচ্ছি, নানা ধরনের উপহার পাচ্ছি, কত কী! এখন তো কার কী লাগবে, ছেলের লাগবে, বউয়ের লাগবে, ভাইয়ের লাগবে এসবের মধ্যেই তো আছি। তবে মানুষের ভালোবাসার তীব্রতা নতুন করে উপলব্ধি করি।

যে স্বপ্ন পূরণ হয়নি…

স্বপ্ন তো মানুষের অনেক থাকে। স্বপ্ন না থাকলে তো মানুষ এগোতেও পারে না। তবে আমি কখনো অপ্রত্যাশিত স্বপ্ন দেখিনি। কেউ আমাকে কিছু দিলেন, অকারণ অবজ্ঞা করলেন তাতে কিছু যায় আসে না। আমার ভেতরের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমার আত্মবিশ্বাস। আমি জানি, আমি সততার সঙ্গে কাজ করি, মিউজিক করি। এই জীবনে অপ্রাপ্তি শুধু একটাই আছে, এখনো আমাদের সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে আরও প্রসারিত করতে পারিনি। আমাদের আরেকটু ভূমিকা নেওয়ার দরকার ছিল। যেহেতু আমাদের প্রোডাকশন হাউজগুলোরও সেই বিচারবুদ্ধি আর বিবেচনাও ছিল না। সেভাবে আমাদের সৃষ্টিশীল কর্মের প্রচার করেনি বলে আমাদের গান আন্তর্জাতিকভাবে আরও ভালো জায়গায় যেতে পারেনি।

নতুন গান…

জীবনের এই প্রান্তে এসে মনে হয়, কিছু কিছু সৃষ্টি হয়েছে, যেগুলো অপাত্রে চলে গেছে। তাই এসব গানকে নতুন করে শ্রোতাদের কাছে তুলে ধরার প্রয়াস পেয়েছি। তারই ধারাবাহিকতায় কোরবানির ঈদেও একটা গান বের হচ্ছে, আশির দশকে গাওয়া সেই গান নতুন করে প্রকাশ করছি। রিটন অধিকারী রিন্টুর লেখা ‘প্রশ্ন তোমার, আমায় কোথায় রাখো, হৃদয় বলে, হৃদয়জুড়ে তুমি থাকো’। কানাডায় এই গানের শ্যুটিং করলাম। নতুন সংগীতায়োজনে গানটি করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com