মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাপ্পী-দীঘির অভিমানের দেয়াল ভাঙলো!

‘তুমি আছ তুমি নেই’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও দীঘি। প্রথমবারের মতো চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক বাপ্পীর বিপরীতে, বিষয়টিতে খুশিই ছিলেন দীঘি। দীঘির সঙ্গে ফটোশুটও করা হয়েছিল বাপ্পীর।

কিন্তু শেষ পর্যন্ত বাপ্পী ওই ছবিতে অভিনয় করেননি।

ছবির সূত্র জানিয়েছিল শিডিউল জটিলতা ও লুক নিয়ে পরিচালকের সঙ্গে মতপার্থক্যে ছবিটি ছাড়তে হয়েছে বাপ্পীকে। সে পুরনো কথা। এই নিয়ে দীঘি যে অভিমান পুষে রেখেছিলেন তা সিনেমাপাড়ায় বেশ ভালোভাবেই আলোচিত।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাপ্পী ও দীঘিকে একত্রে দেখা গেল। বসেছিলেন পাশাপাশি। আলাপচারিতায় মেতে উঠেছিলেন। খেয়াল করেননি ক্যামেরা। দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় দীঘি ও বাপ্পীকে। এসময় মাঝে মাঝেই দীঘিকে হেসে উঠতে দেখা যাচ্ছিল, কী কথা বলছিলেন তারা। মাঝে মাঝে দীঘি কান বাড়িয়ে দিচ্ছিলেন। বাপ্পী কানে কানেও বলে যাচ্ছিলেন। একাধিকবার তাদের এভাবেই দেখা যায়।

এভাবেই আলাপে মেতে উঠছিলেন

এ দৃশ্য স্পষ্টই বলে দেয় সম্পর্কের শীতলতা যদি থেকেই থাকে তাহলে অবশ্যই সেটা কেটে গেছে। তবে কি এই দুজনকে ফের একত্রে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হলো? বিষয়টি নিয়ে একেবারে মুখ খুলতে চাননি বাপ্পী। কালের কণ্ঠকে বললেন, ‘আমরা শিল্পী। একত্রে দেখা যেতেই পারে। তবে এমন কোনো আলাপ হয়নি আমাদের। ‘

দীঘি অবশ্য এ বিষয়ে তেমন কিছুই বলতে চাইলেন না। বললেন, ‘এখনো নতুন কোনো সিনেমা করার বিষয়ে আলাপ হয়নি। ‘

অবশ্য দীঘি ব্যস্ত তাঁর মুক্তি পেতে যাওয়া ওয়েব ফিলম ‘শেষ চিঠি’ নিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com