মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। কদিন আগেই হয়ে গেছে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তবে থেমে নেই কাজ। নিয়মিত চলছে স্টেজ শো। নতুন মিউজিক ভিডিও নিয়েও হাজির। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
তোমাকে যে চাই…
আমার নতুন মিউজিক ভিডিও ‘তোমাকে যে চাই’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বাঁধন। তিনি আমার সঙ্গে গেয়েছেনও। গানের যে স্বাদ, তাতে তার কণ্ঠটিই এখানে দরকার। কারণ গানটি নিয়ে আমার এক্সপেরিমেন্ট করেছি। শুধু সুর নয়, গানের কথা ও সংগীতায়োজনেও রয়েছে ভিন্নতা। গানটিতে হিপহপ, র্যাপ ও ইডিএমের স্বাদ রয়েছে। বৈচিত্র্য এনেছে বাংলা র্যাপ অংশটি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাছিমুল মুরছালিন স্বাক্ষর। গত শুক্রবার সন্ধ্যায় মিউজিক ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’তে প্রকাশ করি।
সাড়া…
স্টেজ শো…
আমি মূলত স্টেজের শিল্পী। রিয়ালিটি শো থেকেই তো গানের অঙ্গনে যাত্রা শুরু। তাই আমার কাছে সবচেয়ে গুরুত্ব পায় স্টেজ। পেশাদারি ঠিক রাখতে বিবাহোত্তর সংবর্ধনার পরদিনই আমি স্টেজে উঠেছি। এখন নিয়মিত স্টেজে গাইছি।
আসছে…
কয়েকটি নতুন গানই তৈরি হয়ে আছে। এর সুর ও সংগীত করেছেন বেশ কজন সুরকার ও সংগীত পরিচালক। ‘তোমাকে যে চাই’-এর মতো সেই গানগুলোও আমার স্টাইলে করা। তবে একটি থেকে আরেকটির প্যাটার্ন বেশ ভিন্ন। এ গানগুলোও সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। আমার বিশ্বাস, গানগুলো ভালো লাগবে সবার।