মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসাদুজ্জামান নূরের অতৃপ্তি ও আক্ষেপ

নানা ব্যস্ততার কারণে এখন আর সেভাবে সিনেমা বা নাটকে দেখা যায় না দেশের প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান নূরকে। সাংসদ হিসেবে তার রয়েছে বড় দায়িত্ব। তবে সময় সুযোগ পেলে মাঝেমধ্যে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সম্প্রতি ‘চাঁদের অমাবস্যা’ ছবির শ্যুটিং শেষ করেছেন এই অভিনেতা। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে চলচ্চিত্রের পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করতে আগ্রহী এই অভিনেতা। ‘চাঁদের অমাবস্যা’ ছবিতে কাজের ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন, ‘এখানে আমি বড় ভাইয়ের চরিত্রটি করেছি। চরিত্রটির ব্যাপ্তি কম হলেও বেশ গুরুত্ব বহন করে গল্পে। তাই কাজটি করতে রাজি হয়েছি। আমার অংশের শ্যুটিং শেষ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ভালো কাজ পেলে সময় বের করা যেতে পারে, কাজ করতেই চাই আমি। মাঝেমধ্যে যে কাজগুলো করি, এভাবেই করি।’ তবে নিয়মিত না করলেও অভিনয়ের ক্ষুধা এখনো প্রবল আসাদুজ্জামান নূরের। কিন্তু এখনকার সিনেমা বা নাটকের গল্প, চরিত্রের কারণে যেভাবে চান, সেভাবে কাজের সুযোগ কম। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের নিয়ে চরিত্র লেখা হয় হলিউড ও বলিউডে, অথচ ঢালিউডে সেই চর্চা একেবারে নেই বললেই চলে। এ নিয়ে আক্ষেপ করলেন অভিনেতা আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘এখন তো আমাদের বয়সের চরিত্রের গল্প লেখা হয় না সেভাবে। বলিউড, হলিউডের কিন্তু ভিন্ন চিত্র। সেখানে আমাদের মতো বয়স ধরেও অনেক গল্পের মূল চিত্রনাট্য লেখা হয়। আমাদের এখানে এখনো ইয়াং রোমান্টিক জুটি নিয়েই বেশি গল্প লেখা হচ্ছে।’

এ জন্য আফসোস লাগে? জানতে চাইলে তিনি বলেন, ‘তা তো লাগেই কিছুটা। আমরা যৌবনে যখন অভিনয় শুরু করেছি, তখন তো চলচ্চিত্রে অভিনয় করার মতো পরিস্থিতি ছিল না। কারণ, তখনকার কমার্শিয়াল ছবিগুলো যেভাবে তৈরি করা হতো, আমাদের পক্ষে সেসবে কাজ করা সম্ভব ছিল না। এখনকার তরুণেরা ভালো ছবি বানাতে চেষ্টা করছেন। নতুন একটা ধারা মোটামুটি তৈরিও হয়েছে। কিন্তু এখন আবার আমাদের বয়স নিয়ে চরিত্র লেখা হচ্ছে না, ছবিও তৈরি হচ্ছে না। আমরা আর কী করব। এ কারণে কাজের ইচ্ছা থাকলেও তো করতে পারছি না।’

বাংলাদেশ সরকারের অনুদানের ছবি ‘চাঁদের অমাবস্যা’য় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, দীপান্বিতা মার্টিন, তনয় বিশ^াস, সাহানা সুমী প্রমুখ। এটি পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন। তিনি জানিয়েছেন, ‘চাঁদের অমাবস্যা’ ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ। তার জন্মশতবর্ষ ধরেই নভেম্বর মাসে মুক্তি পেতে পারে ছবিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com