সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে চেখভের তিন নাটক

বিশ্ববরেণ্য নাট্যকার চেখভের নাটক ও চেখভকে নিয়ে তিনটি নাটকের একটি অনবদ্য সৃষ্টি দাঁড় করিয়েছেন অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত। চারুনীড়ম থিয়েটারের ব্যানারে মঞ্চে আনা হয় প্রযোজনাটি।

আগামী ১০ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রয়েছে এক টিকিটে এই তিন নাটকের প্রদর্শনী। নাটক ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নিয়ে সাজানো হয়েছে চারুনীড়মের এই প্রয়াস।

‘আরশোলা’ লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এ নাটকে দেখা যাবে সংগ্রামী গল্পকার ও নাট্যকার আন্তন চেখভকে। বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় যিনি অনেক কাঠখড় পুড়িয়েছেন।
নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ চেখভেরই লেখা। নাটক দুটির রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ‘নানা রঙের দিন’-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং ‘শরতের মেঘ’ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।

তিন নাটকে অভিনয় করছেন ড.মার্জিয়া আক্তার, আলমগীর সাগর , শাহরিয়ার মিথুন, অনন্যা হক , সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম , আখন্দ জাহিদ এবং গাজী রাকায়েত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com