সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউটিউবেই বেশি রেসপন্স পাই

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর সাম্প্রতিক কাজ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

এই মুহূর্তে…

এই মুহূর্তে শ্যুটিংয়ের বেশ ভালো ব্যস্ততা চলছে। দুদিন আগে কাজী সাইফ আহমেদের শূন্যতায় বসবাস নামে একটি নাটকে কাজ করলাম। এর বাইরে ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের কাজও চলছে। এর বাইরে ওয়েবের কাজও করছি।

শূন্যতায় বসবাস…

কাজী সাইফ আহমেদ পরিচালিত এই নাটকটি গড়ে উঠেছে ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে। শূন্যতার মাঝে বসবাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ। রাশেদ স্যারের স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে গেছে দেশের বাইরে। ক্লাস নিয়ে, ছবি এঁকে এখন তার দিন কাটে। একাকী শূন্যতার মাঝেই সে বাস করেন। অর্পা চারুকলা বিভাগের শিক্ষার্থী। রাশেদ স্যারের এই শূন্যতার জীবনের মাঝে অর্পা রংধনু হয়ে আসে। অর্পা রাশেদ স্যারের পেইন্টিংয়ের ভক্ত হয়ে যায়। একটা সময় জানা যায় অর্পাও রাশেদ স্যারের মতো শূন্যতায় বাস করছে। আরও জানা যায়, অর্পার মা ইশিতার সঙ্গে রাশেদ স্যারের ভালোবাসার সম্পর্ক ছিল। গল্পটি এভাবেই এগিয়ে যায়। রাশেদ স্যারের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত হোসেন। আর অর্পা চরিত্রে অভিনয় করেছি আমি। গাজী রাকায়েতের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওনার মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে।

ওয়েব মাধ্যমে…

ওটিটি প্ল্যাটফর্মে কাজের জন্য কয়েকটা জায়গায় কথা হচ্ছে। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে শিগগির ওটিটিতে কাজ করব।

রেসপন্স…

টেলিভিশন থেকে একেবারেই যে রেসপন্স পাই না, তা বললে ভুল হবে। টেলিভিশন থেকেও রেসপন্স পাই। তরুণরা ইউটিউবে নাটক বেশি দেখে। কিন্তু যারা বয়স্ক, তারা কিন্তু টিভিতেই দেখেন। সিনিয়র কাউকে কোনো কাজের লিঙ্ক দিলে ওনারা বলেন, কেন এটা টিভিতে দেখায় না। টিভির আবেদন তাদের কাছে এখনো রয়ে গেছে। বেসিক্যালি ইউটিউবেই বেশি রেসপন্স পাই। এখানে দর্শক সরাসরি কমেন্টস করে, লাইক, শেয়ার দেয়। তাদের মতামত জানায়। সবার সঙ্গে যেহেতু ইউটিউবের টাইম ম্যাচ করে, তাই ইউটিউবেই মানুষ বেশি দেখে।

সিনেমা…

আমি প্রথম সিনেমার কাজ শেষ করেছি অনেক আগেই। এটা নির্মাণ করেছেন শাহনেওয়াজ কাকলী। ছবির নাম ‘ফ্রম বাংলাদেশ’। এতে ফেরদৌসী মজুমদার কাজ করেছেন। আশীষ খন্দকার আছেন। তমালিকা কর্মকার আছেন। আমার যুগল ছিলেন কলকাতার ‘রানী রাসমণি’ সিরিয়ালের নূর। পুরোপুরি ১৯৭১ সালের প্রেক্ষাপটের ওপর গল্পটা। সিনেমাটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আমার চরিত্রের নাম ভারতী। এ সিনেমায় বনেদি হিন্দু পরিবারের বউয়ের চরিত্রে কাজ করেছি।

মূল্যায়ন…

শিল্পীরা তো কখনোই কাজ করে তৃপ্তি পায় না। নতুন নতুন ক্যারেক্টার আসে, কাজ করে। যত দিন বেঁচে থাকে, তত দিনই ভালো ভালো চরিত্রে কাজ করতে চায়। দর্শক হিসেবে যদি নিজেকে মূল্যায়ন করি, তাহলে আমার কাজ আমার ভালো লাগে। শেখার কোনো শেষ নেই। নিজেকে আরও ডেভেলপ করার প্রয়োজন মনে করি। কোনো অসংগতি চোখে পড়লে চেষ্টা করি সেগুলো কারেকশনের। আর অতৃপ্তি তেমন নেই। কারণ আমি অল্পতেই সন্তুষ্ট থাকতে ভালোবাসি। আমার মনে হয় যতটুকু পেয়েছি, এটা আসলে অনেক কিছু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com