সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আদর-বুবলীর সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন ইলিয়াস কাঞ্চন

ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে আসে নির্মাতা সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। এরপর ক্রমাগত সিনেমাটির নায়ক-নায়িকাদের ফাস্ট লুক, ব্যতিক্রমী পোস্টার প্রকাশ করে জানানো হয় ‘তালাশ’ ব্যতিক্রম কিছুই হয়েছে।

সিনেমাটিতে প্রথমবার জুটি হয়েছেন আদর আজাদ ও শবনম ইয়াসমিন বুবলী। টিজারে আদরের লুক তার ক্রেজি অভিনয় আর বুবলীর ব্যতিক্রমী উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।

সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদেরও আগ্রহের কমতি নেই। তাই মুক্তির এক সপ্তাহ আগেই ৫০ প্রেক্ষাগৃহ বুকিং নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। মুক্তি সামনে রেখে চলছে সিনেমাটির প্রচারণা। তারই অংশ হিসেবে ‘তালাশ’ টিম বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে অনুষ্ঠিত ‘বিক্ষোভ’-এর প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সে সময় ‘বিক্ষোভ’ দেখার আমন্ত্রণ করার পাশাপাশি ‘তালাশ’ সিনেমার সাফল্য কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com