সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সেই ছোটবেলা থেকেই নৃত্য দিয়ে টেলিভিশন ও মঞ্চ মাতিয়ে চলেছেন নাদিয়া আহমেদ। যদিও নৃত্যশিল্পীর পরিচয় ছাপিয়ে অভিনেত্রী হিসেবে তিনি মুখ্য হয়ে উঠেছেন। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
এ সময়ে…
সবার দোয়ায় অনেক ভালো আছি। পারিবারিক ও কর্মজীবন নিয়ে সুন্দর সময় পার করছি।
ব্যস্ততা…
প্রচার চলতি কাজ…
কায়সার আহমেদের পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’-এর তৃতীয় সিজনে অভিনয় করছি। আমরা সব শিল্পী পারিবারিক পরিবেশে এই নাটকে অভিনয় করি। কাজের বাইরেও আমরা একে অন্যের খবর নিই। এছাড়া মাছরাঙা টিভিতে ধারাবাহিক ‘অদল বদল’ প্রচার হচ্ছে। নাগরিক টিভিতে প্রচার হচ্ছে ‘বউ বদল’ আর চ্যানেল নাইনে ‘দেমাগ’ ধারাবাহিক নাটক প্রতি সপ্তাহে প্রচার হচ্ছে।
দীর্ঘ ধারাবাহিকে…
অনেকেই দীর্ঘ ধারাবাহিকে কাজ করতে চান না। তবে দীর্ঘ ধারাবাহিকে কাজের ভালো দিকও অনেক রয়েছে। একই ইউনিটে কাজ করতে গিয়ে পুরো টিমের সঙ্গে বোঝাপড়া ভালো হয়। অনেক শিল্পীর বেলায় একঘেয়েমি পেয়ে বসে হয়তো। আমি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় উপভোগ করি। দর্শকদের সাড়াও পাই বেশ ভালো।
অভিনেত্রী পরিচয়ে…
অভিনয়ের জন্য অসম্ভব ভালোবাসা পাই দর্শকদের। নৃত্যশিল্পী নাদিয়াকে ছাপিয়ে অভিনেত্রী নাদিয়া এখন এগিয়ে রয়েছে। তবে এটা কিন্তু সত্যি, নৃত্যশিল্পী নাদিয়া অভিনেত্রী হতে নাদিয়াকে অনেক সহায়তা করেছে। নৃত্য এমন একটি আর্ট যার মধ্যে রয়েছে সারা শরীরের অভিব্যক্তি প্রকাশ। সত্যি বলতে নৃত্যশিল্প আজও অভিনয়
শিল্পের মতো এত জনপ্রিয়তা পায়নি। আমাদের দেশে অনেক গুণী নৃত্যশিল্পী রয়েছেন যাদের কাজ আন্তর্জাতিক মানের। কিন্তু দুঃখের বিষয় এই শিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা তেমন নেই।