সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সোমবার সন্ধ্যায় মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের (মঁ ফাউন্ডেশন) উদ্যোগে ও আলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় সংগীত আচার্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে।
ওস্তাদ আলাউদ্দিন খাঁর শততম জন্মবার্ষিকী ও ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে বছরব্যাপী দুই বাংলায় উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে।
নুভেল ভ্যাগ অডিটরিয়ামে (আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ২৬ মিরপুর রোড, রোড ৩, ধানমিণ্ড আ/এ, ঢাকা-১২০৫) আয়োজিত অনুষ্ঠানে থাকছে সংগীত, আচার্য ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণচিত্র ও যন্ত্রসংগীত। এতে বাঁশি বাজানোর জন্য বিশিষ্ট বংশীবাদক মুর্তজা কবির মুরাদ (বাংলাদেশ), সরোদ বাজাবেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র, ওস্তাদ আলী আকবর খানের নাতি সিরাজ আলী খান (পশ্চিমবঙ্গ), সেতার ও সরোদ যুগলবন্দি বাজাচ্ছেন ওস্তাদ আয়েত আলী খানের প্রপৌত্রী, ওস্তাদ শাহাদাত হোসেন খানের কন্যা আফসানা খান ও রুখসানা (বাংলাদেশ)।