সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত রনি ভৌমিকের শর্টফিল্ম ‘চক্রাকার’

সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউবে এখন প্রশংসা কুড়াচ্ছে নির্মাতা রনি ভৌমিকের নতুন নির্মাণ শর্টফিল্ম চক্রাকার।

নির্মাণের ধরন, গল্প, অভিনয়শৈলী তো রয়েছেই- বড় চমক হলো পুরো শর্টফিল্মটি নির্মিত হয়েছে স্মার্টফোনে।

সম্প্রতি নতুন মডেলের একটি স্মার্টফোন ভিভো এক্স৮০ ৫জি’র প্রচারণার অংশ হিসেবে চক্রাকারের নির্মাণ শুরু করেন রনি।

শর্টফিল্মটির দৃশ্য ধারণও হয়েছে এই স্মার্টফোনে।

জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় শর্টফিল্মটির শুটিং করা হয়েছে। আর মুক্তি পেয়েছে ভিভো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে।

মফস্বলের মধ্যবিত্ত পরিবারের এক মা আর ছেলের মধ্যেকার সম্পর্ক, আবেগ-ভালোবাসা, আর তার মধ্যে আলঝেইমারের হানা; এই নিয়ে আবর্তিত হয়েছে শর্টফিল্মটির গল্প।

‘চক্রাকার’ এ অভিনয় করেছেন আফসানা মিমি, নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও আরিয়ান মোহাম্মদ দিহান।

পরিচালনার পাশাপাশি ‘চক্রাকার’ এর চিত্রনাট্য লেখেন রনি ভৌমিক। চিত্রগ্রাহক ছিলেন মোহাম্মদ তৌকির ইসলাম।

রনি ভৌমিক বলেন, মোবাইল ফোন দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে, এটার ব্যবহার যেহেতু সহজ, তাই অনেক ডাইনামিক শট নেওয়া যায়।

মোবাইল ফোনে শুট করার অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। আমরা যারা প্রফেশনালি কাজ করি, তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং। যারা নতুন নির্মাতা, তারা যে গল্পটি বলতে চান, সেটি অকপটে একটি ভালো মোবাইল ফোন দিয়ে শুট করতে পারেন। বড় আয়োজনের অপেক্ষা না করে এভাবে সহজেই দর্শকদের সামনে নিজেদের কনটেন্ট নিয়ে হাজির হতে পারেন নতুন নির্মাতারা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com