সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিয়ের পরও ব্যাচেলর আমেজে রণবীর

বলিউডের জন্য রণবীর কাপুর ও আলিয়া ভাট একটা উদাহরণ তৈরি করেছেন বলা যায়। ২০১৮ সালে তাদের প্রেম শুরুর পর থেকেই এ নিয়ে খবর প্রকাশ করতে থাকে ভারতীয় গণমাধ্যম। এ ক্ষেত্রে বেশির ভাগ তারকাই বিষয়টি এড়িয়ে যান। আগে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক থাকার সময় যা নিজেও করেছেন রণবীর। ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙার আগপর্যন্ত দুই তারকার কেউই তাদের প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে এবার ব্যতিক্রম। রণবীর-আলিয়া প্রেম নিয়ে লুকোছাপা করেননি। কয়েক মাস পরই আলিয়ার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন রণবীর। এরপর একই পথে হাঁটেন আলিয়াও। এমনকি ২০২০ সালের ডিসেম্বরে তাদের বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন দুজন। কিন্তু কভিড সব পরিকল্পনা এলোমেলো করে দেয়। তবে সব অনিশ্চয়তা শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন ভারতের বড় দুই তারকা। কিন্তু বিয়ে করেও নিজেকে ঠিক বিবাহিত মনে হচ্ছে না রণবীরের। মনে হচ্ছে, এখনো তাদের দাম্পত্য জীবন আদতে শুরুই হয়নি। কিন্তু কেন? ভারতের হিন্দি ভাষার সংবাদপত্র দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘বিয়ের পর খুব একটা বদল-টদল তো বুঝতে পারছি না। আমরা তো পাঁচ বছর ধরে সম্পর্কে আছি। বিয়ের পর ভেবেছিলাম ছুটিছাটা মিলবে। কিন্তু দুজনেরই আগে দেওয়া প্রতিশ্রুতির কারণে শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে হয়েছে। বিয়ের ঠিক পরদিনই আমরা কাজের জন্য বের হই। আমি চলে যাই মানালি, আলিয়ারও শ্যুটিং ছিল লন্ডনে। ও যুক্তরাজ্য থেকে যখন ফিরবে, তত দিনে আমার পরের ছবি ‘শমশেরা’ মুক্তি পেয়ে যাবে। তখন ভাবছি, সপ্তাহখানেকের ফুরসত মিলবে। সত্যি বলতে, এখন পর্যন্ত মনেই হচ্ছে না আমরা বিয়ে করেছি।’

শিগগিরই ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের। ছবিতে তার সঙ্গে আছেন গাল গ্যাদতও। তবে হলিউড নিয়ে রণবীর জানিয়েছেন, হলিউড নিয়ে তার কোনো স্বপ্ন নেই, “এখন আমার একমাত্র স্বপ্ন ‘ব্রহ্মাস্ত্র’। আমি চাই নিজের ভাষায়, নিজের সংস্কৃতি দিয়েই দর্শকদের ছুঁয়ে যেতে। তা ছাড়া আমার অডিশন-ভীতি আছে। এখন যা আছি, তা হয়েই আমি খুশি।”

অয়ন মুখার্জির বহুল আলোচিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর, আলিয়া ছাড়াও আছেন অমিতাভ বচ্চন, চিরঞ্জীবী, মৌনি রায়। এ ছাড়া বাণী কাপুরের সঙ্গে অভিনেতার ‘শমশেরা’ মুক্তি পাবে ২২ জুলাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com