সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
মেধাবী অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। করোনাকালে আবির্ভূত হন চিত্রশিল্পী হিসেবে। এবার সেই মেধাকে কাজে লাগাতে চান বন্যাদুর্গতদের জন্য। এ তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
মন ভালো নেই…
আমি শিল্পী। আর শিল্পীর মন খুবই স্পর্শকাতর। প্রকৃত শিল্পী শুধু নিজের কথা চিন্তা করে না। শিল্প যুগে যুগে সুন্দরের কথা বলেছে, সমতার কথা বলেছে, প্রতিবাদের কথা বলেছে, বলেছে শৃঙ্খল ভেঙে নতুন পথ সৃষ্টির কথা। আমি সেই শিল্পচর্চাই করতে চাই, আমি তেমন শিল্পীই হতে চাই। তাই দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী যখন পানির নিজে নিদারুণ কষ্ট ভোগ করছে তখন আমার মন ভালো থাকতে পারে না। কোনো কাজে মন বসছে না। তাই অভিনয়ও করিনি এর মধ্যে।
বানভাসিদের পাশে শিল্পকর্ম…
ঈদের কাজ…
আমি তো এমনিতেই অল্প কাজ করি। এবার ঈদেও হয়তো চার-পাঁচটি কাজ করব। এর মধ্যে শেষ করেছি বৃন্দাবন দাসের পরিচালনায় ‘পালবাড়ি’ নাটকটি। সহশিল্পী চঞ্চল চৌধুরী। সেতু আরিফের ‘বিশুদ্ধ ভালোবাসা’ নাটকটি করেছি সোহেল ম-লের সঙ্গে। বিটিভির জন্য জাহিদ হাসানের সঙ্গে করেছি ‘রিটার্ন টিকেট’ নামে একটি নাটক। তার সঙ্গে আরও একটি নাটক করব। এছাড়া নূর ইমরান মিঠুর পরিচালনায় একটি দারুণ গল্পের নাটকে কাজ করব।