সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদে ২৮ সিনেমা দেখাবে নাগরিক

যথারীতি এবারের ঈদে জমকালো আয়োজন থাকছে নাগরিক টিভিতে। ঈদের ছুটি ও ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে নাগরিকের আয়োজন হতে পারে দর্শকদের জন্য বাড়তি পাওয়া। এবারের আয়োজনে থাকছে একাধিক জনপ্রিয় বাংলা সিনেমা। দেশের খ্যাতনামা চিত্রতারকারা অভিনয় করেছেন এসব ছবিতে।

ঈদের দিন সকাল ৮টায় প্রচার হবে তুমি স্বপ্ন তুমি সাধনা, অভিনয়ে শাকিব ও অপু। সকাল ১০টা ১৫ মিনিটে           প্রচার হবে স্বামীর সংসার, অভিনয়ে শাকিব খান ও অপু। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-১, অভিনয়ে শাকিব খান ও জয়া। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২, অভিনয়ে শাকিব খান ও জয়া।

ঈদের ২য় দিন সকাল ৮টায় প্রচার হবে ইঞ্চি ইঞ্চি প্রেম, অভিনয়ে বাপ্পী ও ববি। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বামী স্ত্রীর যুদ্ধ, অভিনয়ে শাবনূর-মান্না-পূর্নিমা। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে মাই নেম ইজ খান, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে হিরো দ্য সুপারষ্টার, অভিনয়ে শাকিব খান-অপু বিশ্বাস-ববি।

ঈদের ৩য় দিন সকাল ৮টায় প্রচার হবে স্ত্রীর মর্যাদা, অভিনয়ে শাকিব ও পূর্নিমা। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে প্রেম সংঘাত, অভিনয়ে শাকিব খান ও শাবনূর। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে রাজা বাবু, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে লাভ ম্যারেজ, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস।

ঈদের ৪র্থ দিন সকাল ৮টায় প্রচার হবে স্বপ্নের ঠিকানা, অভিনয়ে সালমান  শাহ ও শাবনূর। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে টাকার চেয়ে প্রেম বড়, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে সবার ওপরে তুমি, অভিনয়ে শাকিব ও সস্তিকা। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে প্রেমিক নাম্বার ওয়ান, অভিনয়ে শাকিব-অপু-নিপুন।

ঈদের ৫ম দিন সকাল ৮টায় প্রচার হবে স্বপ্নের বাসর, অভিনয়ে শাকিব খান ও রিয়াজ। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে প্রাণের মানুষ, অভিনয়ে শাকিব খান ও ফেরদৌস। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে বস নাম্বার ওয়ান, অভিনয়ে শাকিব খান ও অপু। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে কিস্তিমাত, অভিনয়ে আরেফিন শুভ ও আঁচল।

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৮টায় প্রচার হবে প্রেম পিয়াসি, অভিনয়ে সালমান শাহ ও শাবনূর। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে মায়ের অধিকার, অভিনয়ে সালমান শাহ ও শাবনাজ। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে যদি বউ সাজোগো, অভিনয়ে শাকিব খান ও অপু। বিকেল ৪টা ১৫ মিনেটে প্রচার হবে সন্তান আমার অহঙ্কার, অভিনয়ে শাকিব খান ও অপু।

ঈদের ৭ম দিন সকাল ৮টায় প্রচার হবে অন্তরে অন্তরে, অভিনয়ে সালমান শাহ ও মৌসুমী। সকাল ১০টা ১৫ মিনেটে প্রচার হবে আম্মাজান, অভিনয়ে মান্না ও মৌসুমী। বেলা ১টা ৫ মিনিটে প্রচার হবে মা আমার স্বর্গ, অভিনয়ে শাকিব খান ও পূর্নিমা। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে নায়ক, অভিনয়ে বাপ্পী ও অধরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com