সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এমন অভিজ্ঞতা আগে হয়নি

নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। সম্প্রতি পদ্মা সেতু নিয়ে লেখা তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যস্ত আছেন ঈদের বেশ কিছু আয়োজন নিয়ে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

পদ্মা সেতুর গান…

পদ্মা সেতু নিয়ে লেখা বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। কোনো থিম নিয়ে একই সময়ে একাধিক গান গাওয়ার এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। পদ্মা সেতু নিয়েই এই প্রথম একসঙ্গে তিনটি গান গাওয়ার অভিজ্ঞতা হলো। অবাক করার বিষয় হলো, থিম এক হলেও জুলফিকার রাসেলের লেখা ও ইবরার টিপুর সুরের ‘আমরাও পারি’, বায়জীদ খুরশীদ রিয়াজের লেখা আর মকসুদ জামিল মিন্টুর সুর-সংগীতে ‘পদ্মার বুকে পদ্মফুল’ এবং মিল্টন খন্দকারের সুরে পদ্মা সেতু নিয়ে গাওয়া প্রতিটি গানই ভিন্ন ধাঁচের। অবশ্য প্রতিটি গানে আমাদের অর্জন, সাহস আর সক্ষমতার কথাই জোরালোভাবে উঠে এসেছে। শিল্পীজীবনে নানা ধরনের বিষয় নিয়ে গান গেয়েছি; কিন্তু পদ্মা সেতু নিয়ে একেকটি গান রেকর্ড করার মুহূর্তে যে আবেগ-অনুভূতি-দেশপ্রেম জেগে উঠেছিল, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়।

তরুণদের সঙ্গে…

নন্দিত শিল্পীদের পাশাপাশি তরুণদের সঙ্গে গানগুলো করেছি। ‘সেতুবন্ধন’ শব্দটা আমরা যে অর্থে ব্যবহার করি, তার বাস্তব উদাহরণ হয়ে আছে ‘পদ্মা সেতু’ নিয়ে তৈরি করা গানগুলো। যেখানে কয়েক প্রজন্মের শিল্পীরা একসঙ্গে গেয়েছি। রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, ইবরার টিপুসহ বিভিন্ন রিয়েলিটি শোর তরুণ শিল্পীরা যখন একসঙ্গে কণ্ঠ মিলিয়েছি- তখন অন্য রকম এক ভালো লাগায় মন ভরে গেছে। সেখানে কে খ্যাতিমান, কেন নবী সেই ভেদাভেদ মুছে গেছে।

ইউটিউব চ্যানেল…

ঈদে আমার ইউটিউব চ্যানেলে একটি একক গান প্রকাশ করার ইচ্ছা আছে। সিলেটের বানভাসি মানুষের মুখের দিকে তাকিয়ে একবার ভেবেছি, থাক এখন আর নতুন গান প্রকাশ না করি। এদিকে শ্রোতারাও বারবার প্রশ্ন করছেন, ঈদে নতুন কিছু প্রকাশ করব কিনা। এই প্রশ্নের কোনো উত্তরও দিতে পারছি না। তবে বন্যা পরিস্থিতি যদি এর মধ্যে স্বাভাবিক হয়ে আসে, তাহলে নতুন গান প্রকাশ নিয়ে ভাবব।

বাবার গান…

আমি আর ফাহমিদা (শিল্পী ফাহমিদা নবী) অনেক দিন ধরেই বাবার (বরেণ্য শিল্পী মাহমুদুন্নবী) কালজয়ী গানগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এটা ধারাবাহিক আয়োজন। তাই সময়-সুযোগ বুঝে অনেক যতœ নিয়ে বাবার একেকটি গান নতুন করে রেকর্ড করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com