সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সব ঝামেলা মিটিয়ে এখন সুখেই আছেন ওমর সানী ও মৌসুমী। অন্তত ওমর সানীর দাবি এমনটাই। দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে বলে জানিয়েছেন ওমর সানী। অনেক দিন হলো সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান বিয়ে করেছেন।
পূত্রবধূর নাম আয়েশা।
আজ ২৮ জুন সাদিয়া রহমান আয়েশার জন্মদিন। জন্মদিনে ফেসবুকে পোস্ট দিয়ে পুত্রবধূকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানী। শুধু তাই নয়, বিশেষ এই দিনে উপদেশও দিয়েছেন আয়েশাকে।
সানি লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটা বাচ্চা। আলহামদুলিল্লাহ! তোমার মতো একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। ’
আখেরি হামলা খ্যাত এই অভিনেতা বলেন, ‘মা আজকে তোমার জন্মদিন আজকে আমার চাওয়া আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা স্বামীকে পড়াবা আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা। ’